বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারা উপজেলার ধামিন কামনগর গ্রামে নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করা হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের ধামিন কামনগর গ্রামের ৩৬ টি বাড়িতে নতুন করে বিদ্যুতের সংযোগ দেয়া হয়।
আলহাজ্ব তমির উদ্দীনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে মুঠো ফোনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগমারার সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।
তিনি বলেন, ২০১৬ সালের মধ্যেই বাগমারার প্রতিটি গ্রামে বিদ্যুৎ পৌঁছে দেয়া হবে এবং বাবু অনিল কুমার সরকারের মোড় হতে বাসুপাড়ার কামনগর মোড় পর্যন্ত খুব শীঘ্রই রাস্তা পাকাকরন করা হবে।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী জেলা আ’লীগের সহ-সভাপতি বাবু অনিল কুমার সরকার, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতির বাগমারা জোনাল অফিসের সদস্য সেবা কো-অর্ডিনেটর আকরাম হোসেন, বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম হোসেন।
মচমইল বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আঃ মজিদ শেখ এর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শুভডাঙ্গা ইউনিয়ন আ’লীগের সভাপতি আঃ হাকিম প্রাং,মচমইল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী হাসান, ৬ নং ওয়ার্ডের সভাপতি অসিত কুমার,সাধারণ সম্পাদক এরশাদ আলী,ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক বিদ্যুৎ কুমার, জাহাঙ্গীর আালম, আঃ সালাম,দীলিপ কুমার প্রমুখ।
স/শ









