সদ্য প্রকাশিত
রাজশাহীর খবর

বাগমারায় দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

নিউজ ডেস্ক১৭ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া
বাগমারায় দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারা উপজেলা সদর ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন  শনিবার অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ১০ টা থেকে দলিল লেখক সমিতির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত এ নির্বাচন শেষে  সভাপতি পদে সৈয়দ রফিকুল ইসলাম মডি ও সাধারণ সম্পাদক পদে অহিদুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

 

সভাপতি পদে ৩ জন, সাধারণ সম্পাদক পদে ২ জন, সহসভাপতি পদে ২ জন, যুগ্ম সম্পাদক পদে ২ জন ও সাংগঠনিক সম্পাদক পদে ২ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।

 

এছাড়াও সহসভাপতি পদে আবুল কাশেম,  যুগ্ম সাধারণ সম্পাদক পদে রইছ উদ্দীন ও সাংগঠনিক সম্পাদক পদে ইদ্রিস আলী নির্বাচিত হয়েছেন।

 

১১ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্য সদস্যরা হলেন, নইমুদ্দিন, দেলোয়ার হোসেন দিলবর, আফজাল হোসেন, আমজাদ হোসেন, শহিদুল ইসলাম ও শাহীনুল আলম।

 

প্রধান নির্বাচন কর্মকর্তার দায়িত্ব পালন করেন ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির সদস্য আব্দুল আজিজ। সহকারী নির্বাচন কর্মকর্তা হিসেবে ছিলেন রাজশাহী জেলা দলিল লেখক সমিতির সভাপতি ও বিভাগের সাধারণ সম্পাদক  এন এস আইনাল হক, রাজশাহী জেলা কমিটির সাধারণ সম্পাদক তছির আহম্মেদ, বাঘা উপজেলা দলিল লেখক সিমিতির সভাপতি জহুরুল ইসলাম স্বপনসহ বাগমারা উপজেলার দলিল লেখক সমিতির নেতৃবৃন্দ।

স/আর