বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারায় ছাত্রদলের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে রোববার বিকেলে বাগমারা উপজেলা সদর ভবানীগঞ্জ আলুহাটায় জাতীয়তাবাদী দল বিএনপির দলীয় কার্যালয়ে কেক কেটে আনুষ্ঠানিক ভাবে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
ভবানীগঞ্জ পৌর ছাত্রদালের সভাপতি আতিকুর রহমান জজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি.এম.এ গফুর। প্রধান বক্তা ছিলেন জেলা ছাত্রদলের সভাপতি রেজাউল করিম টুটুল।

বিশেষ অতিথি ছিলেন বাগমারা উপজেলা বিএনপি’র সভাপতি মকলেছুর রহমান, সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ আব্দুস সোবহান, যুগ্ম সম্পাদক ইউসুফ আলী, পৌর বিএনপি’র সভাপতি ও সাবেক মেয়র আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম শাহিন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি সফিউল ইসলাম সজিব, যুগ্ম সাধারণ সম্পাদক শাহানেওয়াজ হোসেন, উপজেলা যুবদলের সভাপতি প্রভাষক কামাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক জিল্লুর রহমান, পৌর সভাপতি হাফিজুর রহমান, তাহেরপুর পৌর ছাত্রদলের সভাপতি এসএম আরিফ।
উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মনিরুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদল নেতা জাকির হোসেন, জাহিদ, নাহিদ, মতিন, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা সাহাদত হোসেন, ছাত্রদল নেতা মকলেছুর রহমান, এনামুল হক বাবু প্রমূখ।
স/শ










