বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারায় আ’লীগের উদ্যোগে ঐতিহাসিক ছয়-দফা দিবস পালিত হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘোষিত ৬ দফা ছিল বাঙালি জাতির মুক্তির সনদ। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলার বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
পরে দলীয় কার্যলয়ে উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি মতিউর রহমান টুকুর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য দেন, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুলৈ মালেক মন্ডল, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, সহ-দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, কার্যকরী কমিটির সদস্য অধ্যক্ষ হাতেম আলী, কাউন্সিলর হাচেন আলী, লোকমান আলী, জেলা পরিষদ সদস্য মাহামুদুর রহমান রেজা, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামীম মীর, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইসমাইল হোসেন সান্টু, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম প্রমুখ। পরে জাতির কল্যাণে বিশেষ দোয়া করা হয়।
স/শা











