বাগমারা প্রতিনিধি:
বাগমারা উপজেলায় ২০১৬-১৭ অর্থ বছরের আমন চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল ১১টায় বাগমারা খাদ্য গুদামে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন আকতার এর সভাপতিত্বে এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
অনুষ্টানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ জাকিরুল ইসলাম সান্টু,ভবানীগঞ্জ পৌর মেয়র আব্দুল মালেক মন্ডল,উপজেলা ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা রেজাউল করিম,বাগমারা মিল সমিতির সভাপতি মজিবর রহমান দেওয়ান,মিলার ইদ্রিস আলী,মনিরুজ্জামান,সারোয়ার হোসেন রতন ,আব্দুস সোবহান প্রমুখ।
জানা যায়, ২০১৬-২০১৭ অর্থ বছরে বাগমারা উপজেলা খাদ্য গুদামে ১শত ৯০ মেট্রিক টন চাল সংগ্রহ করবে।

স/শ










