বাগমারা প্রতিনিধি:
উপজেলার গোয়ালকান্দী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম জাহাঙ্গীর আলম সরকারের ১০ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে গোলালকান্দি মাদরাসা মাঠে শহীদ জাহাঙ্গীর আলম স্মৃতি পরিষদের উদ্যোগে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন গোয়ালকান্দি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ও মরহুমের ছোট ভাই আলমগীর হোসেন সরকার।
স্মরনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামলীলীগের সাধারন সম্পাদক জাকিরুল ইসলাম সান্টু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন তাহেরপুর পৌরমেয়র ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সাহার আলী, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক প্রভাষক মাহাবুবুর রহমান, হামিরকুৎসা ইউনিয়ন আওয়ামীলীগের দলীয় চেয়ারম্যান প্রার্থী শাফিনুন নাহার, গোয়ালকান্দি ইউপি সদস্য আবেদ আলী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আলোকনগর স্কুল এন্ড কলেজের সভাপতি ওয়াহেদুজ্জামান আজাদ, অধ্যক্ষ গোলাম মোস্তফা, ভবানীগঞ্জ পৌর যুবলীগের সভাপতি ফেরদৌস প্রাং, উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক আব্দুল আজিজ লিটন, ভবানীগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সম্পাদক আব্দুল মজিদ সহ এলাকার সর্বস্তরের গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।

বক্তারা বলেন, ২০০৬ সালের ১০ ডিসেম্বর জাহাঙ্গির আলম সরকারকে নৃশংস ভাবে গুলি ও জবাই করে হত্যা করে পূর্ব বাংলা কমিউনিষ্ট পার্টির সর্বহারা ক্যাডাররা । খুনির ওই খুনের মাধ্যমে সরকার পরিবারকে নিঃশেষ করে দেওয়ার যে নীলনকশা করেছিল তা ব্যর্থ হয়েছে। গোলাকান্দির জনগন ২০১৬ সালের ইউপি নির্বাচনে পুনরায় জাহাঙ্গীর আলম সরকারের ছোট ভাই আলমগীর হোসেন সরকার কে নির্বাচিত করে এটাই প্রমান করেছে সরকার পরিবারই জনগনের প্রকৃত বন্ধু।
স/শ










