সদ্য প্রকাশিত
রাজশাহী

বাগমারার শুভডাঙ্গা ইউনিয়নের মাসিক সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক১৯ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া
বাগমারার শুভডাঙ্গা ইউনিয়নের মাসিক সভা অনুষ্ঠিত

বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারা উপজেলার ৯ নং শুভডাঙ্গা ইউনিয়ন পরিষদে মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার পরিষদের হল রুমে ইউনিয়নের আইন শৃঙ্খলা পরিস্থিতি, ইউনিয়নের উন্নয়ন, গ্রামীণ অবকাঠামো সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

 
নবনির্বাচিত চেয়ারম্যান আঃ হাকিম প্রাং এর সভাপতিত্বে প্রথম মাসিক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার নাছরিন আক্তার।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আলমগীর হোসেন,বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম হোসেন।

 
ইউপি সদস্য আঃ করিম সরদারের পরিচালনায় অন্যান্যে মধ্যে উপস্থিত ছিলেন মাস্টার রিয়াজ উদ্দীন আহমেদ, রীব মুক্তিযোদ্ধা আঃ হামিদ,ইউপি সচিব আলাউদ্দীন,ইউপি সদস্য আবেদ আলী,লাবু, মাহাবুর রহমান,সুকমল,আফজাল হোসেন,আঃ বারিক,নওশাদ আলী,আশরাফুল ইসলাম,মহিলা সদস্য লাল বানু,জলি,খায়রুল প্রমুখ।

স/অ