সদ্য প্রকাশিত
রাজশাহী

বাগমারার নবনির্বাচিতদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন এনামুলের

নিউজ ডেস্ক২৮ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া
বাগমারার নবনির্বাচিতদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন এনামুলের

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী জেলা পরিষদের নির্বাচনে নির্বাচিতদের অভিনন্দন জানিয়েছেন রাজশাহী-৪(বাগমারা) আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক। নবনির্বাচিতরা সন্ধ্যায় সাংসদের সঙ্গে সাক্ষাত করতে আসলে তিনি তাঁদের অভিনন্দন জানান।

বুধবার সন্ধ্যায় সাংসদ ইঞ্জিনিয়ার এনামুল হক বাগমারায় পৌঁছালে এলাকা থেকে নির্বাচিত সদস্যরা তাঁর কাছে ছুটে যান। এসময় সাংসদের নেতৃত্বে নবনির্বাচিতরা বঙ্গবন্ধু স্মৃতিজাদুঘর কমপ্লেক্সে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করেন।

 

পরে তাঁরা সাংসদকে ফুলেল শুভেচ্ছা জানান। সাংসদও তাঁদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। সাংসদ তাঁদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। তাদের মাধ্যমে জেলা পরিষদ থেকে বরাদ্দ উন্নয়নের সব কাজ করার হবে বলেও আশ্বাস্ত করেন।

এসময় উল্লেখযোগ্যদের মধ্যে উপস্থিত ছিলেন ১০ নম্বর ওয়ার্ডের নির্বাচিত সদস্য ও নরদাশ ইউপি আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ, ১১ নম্বর ওয়ার্ডের সদস্য ও ভবানীগঞ্জ পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান রেজা ও সংরক্ষিত ৪ নম্বর ওয়ার্ডের সদস্য নারগিস বেগম।

স/অ