সদ্য প্রকাশিত
৮৯ রানে অলআউট হয়ে রেকর্ড ব্যবধানে হারল ভারত বগুড়ায় স্মারক যুদ্ধবিমানের পেছনের অংশ চুরি দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন: রাষ্ট্রপতি এই মুহূর্তেই ইরানে ফের সামরিক অভিযান শুরু করতে পারি : ট্রাম্প ০ রানে ৩ উইকেট, ভারতের লজ্জার রেকর্ড জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে বদলে যাচ্ছে তুরস্কের কৃষিব্যবস্থা পাকিস্তানে ৪৮ ঘণ্টায় নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৭৪ মাইক্রোসফটের বিভিন্ন প্ল্যাটফর্মে বিভ্রাট, গ্রাহকদের ভোগান্তি তাইওয়ানকে চীনের সঙ্গে এক হতেই হবে: চীনের প্রেসিডেন্ট প্রত্যাবর্তন নয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে : রিজভী
আন্তর্জাতিক

বাইডেন-জিলকে যে উপহার দিলেন মোদি

Silk City২৩ সেপ্টেম্বর ২০২৪১ মিনিট পড়া
বাইডেন-জিলকে যে উপহার দিলেন মোদি

সিল্কসিটিনিউজ ডেস্ক :

রুপার তৈরি ইঞ্জিন এবং ট্রেন। তার উপর সূক্ষ্ম কাজ। গায়ে লেখা ‘দিল্লি-ডেলাওয়্যার’। তিন দিনের আমেরিকা সফরে গিয়ে প্রেসিডেন্ট জো বাইডেনকে ভারতের পুরনো দিনের ট্রেনের রুপোর প্রতিকৃতি উপহার দিলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর স্ত্রী জিল বাইডেনের হাতেও তুলে দিয়েছেন বিশেষ উপহার।

বাইডেনের নিজের শহর ডেলাওয়্যারের উইলমিংটনে ছিল কোয়াড সম্মেলন। সম্মেলনের পরে আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে একান্তে সাক্ষাৎ করেন মোদি। সেখানেই তার হাতে এই বিশেষ ‘অ্যান্টিক’ উপহার তুলে দেন মোদি। এই ট্রেনের প্রতিকৃতি তৈরি করেছেন মহারাষ্ট্রের শিল্পীরা। ট্রেনের এক পাশে ইংরেজিতে খোদাই করে লেখা, ‘দিল্লি-ডেলাওয়্যার’। পাশে হিন্দিতেও লেখা রয়েছে। অন্য পাশে ইংরেজিতে লেখা, ‘ইন্ডিয়ান রেলওয়েজ’। প্রতিকৃতির উপাদানের ৯২.৫ শতাংশই হল রুপা। ভারতীয় শৈলী এবং রীতি মেনে তার উপর খোদাই করা হয়েছে।

আমেরিকার ফার্স্ট লেডি জিলকে একটি পশমিনা শাল উপহার দিয়েছেন মোদি। লাদাখের চাঙ্গথাঙ্গি ভেড়ার পশম থেকে তৈরি হয় সেই শাল। কাশ্মীরিদের তৈরি প্যাপিয়ের বাক্সে ভরে সেই শাল দিয়েছেন তিনি। কাগজের মণ্ডসহ বিভিন্ন প্রাকৃতিক উপকরণ দিয়ে এই বাক্স হাতে তৈরি করা হয়। সম্মেলন শেষে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে তিনি লিখেছেন, ‘‘আমাদের আলোচনা ফলপ্রসূ হয়েছে। বৈঠকে আঞ্চলিক এবং বিশ্বের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলার সুযোগ পেয়েছি।’’

 

সূত্র: বাংলাদেশ প্রতিদিন