সদ্য প্রকাশিত
রাজনীতি

বাংলাদেশকে অচল করে দেওয়ার হুঁশিয়ারি জামায়াত নেতার

নিউজ ডেস্ক১৮ ফেব্রুয়ারি ২০২৫২ মিনিট পড়া
বাংলাদেশকে অচল করে দেওয়ার হুঁশিয়ারি জামায়াত নেতার

সিল্কসিটিনিউজ ডেস্ক :

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক ঠাকুরগাঁও জেলা আমির ও রংপুর-দিনাজপুর অঞ্চলের টিম সদস্য অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম বলেছেন, ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে ১৭ বছর ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকার দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ওই সময়ে দেশের সাধারণ মানুষের মত প্রকাশের অধিকার, ভোটাধিকার ছিল না। হাজারো মামলার শিকার হয়ে লক্ষাধিক মানুষ কারাগারে ছিল।

জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁও সাধারণ পাঠাগার মাঠ প্রাঙ্গণে এক সমাবেশে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘আজাহারুল ইসলামকে মিথ্যা সাক্ষ্য দিয়ে মৃত্যুদণ্ডের আসামি করা হয়েছে। ছয় মাস পার হয়ে গেলেও তাকে মুক্তি দেওয়া হয়নি।’

সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, ‘যদি আমাদের নেতাকে মুক্তি না দেওয়া হয় তাহলে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত আন্দোলন চলবে। এক ধাক্কায় শেখ হাসিনা পালিয়েছে, আরেক ধাক্কায় বাংলাদেশকে কোরআনের রাষ্ট্র বানাতে হবে।

যদি আজাহারুল ইসলামকে মুক্তি দেওয়া না হয় তাহলে বাংলাদেশকে অচল করে দেওয়া হবে।’
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঠাকুরগাঁও জেলা আমির অধ্যাপক বেলাল উদ্দিন প্রধানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক জেলা আমির ও রংপুর-দিনাজপুর অঞ্চল টিম সদস্য অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম। এ সময় আরো বক্তব্য দেন ছাত্রশিবির ঠাকুরগাঁও জেলা সভাপতি ছাত্রনেতা রাশিদুল ইসলাম, ছাত্রশিবির ঠাকুরগাঁও শহর সভাপতি আমজাদ আলী, জেলা জামায়াতের সেক্রেটারি ও সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর প্রমুখ। এ সময় উপজেলা আমির ও সেক্রেটারিরাসহ ছাত্রশিবির ও জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সূত্র: কালের কণ্ঠ