সদ্য প্রকাশিত
লন্ডনে নাহিদ ইসলামের অনুষ্ঠান শেষে সহিংসতা: ৬ জন গ্রেফতার, অভিযোগ গঠন হয়নি অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত তারেক রহমানের যোগ্য নেতৃত্বের কারণে আ.লীগের চেষ্টা সফল হচ্ছে না: রিজভী অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইজিপির রাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মাটিতে কোনো দিন পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
বগুড়া

বগুড়ায় ৭ এলাকা থেকে রেডজোন প্রত্যাহার

নিউজ ডেস্ক২২ জুলাই ২০২০১ মিনিট পড়া
বগুড়ায় ৭ এলাকা থেকে রেডজোন প্রত্যাহার

বগুড়ায় ঠনঠনিয়া ও কলোনীতে আবারও রেডজোনের মেয়াদ বাড়ানো হয়েছে। এই এলাকা দুটিতে করোনা সংক্রমণ বাড়ার কারণে আগামী ৫ আগস্ট পর্যন্ত রেডজোনের মেয়াদ বাড়ানো হয়েছে। বাকি ৭ এলাকা সূত্রাপুর, চেলোপাড়া, নাটাইপাড়া, মালতিনগর, জলেশ্বরীতলা, হাড়িপাড়া এবং নারুলী এলাকায় সংক্রমণ কমায় রেডজোন প্রত্যাহার করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে বগুড়ার জেলা প্রশাসক জিয়াউল হক স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এসব জানানো হয়েছে। এই দুই এলাকায় রেডজোনের সকল সর্তাবলী বহাল থাকবে।

গত ১৪ জুন প্রথম পর্যায়ে শহরের ৯টি এলাকা শহরের সূত্রাপুর, চেলোপাড়া, নাটাইপাড়া, মালতিনগর, জলেশ্বরীতলা, হাড়িপাড়া, ঠনঠনিয়া, কলোনী এবং নারুলীকে রেডজোন ঘোষণা করা হয়। করোনা সংক্রমণ না কমায় জেলা স্বাস্থ্য বিভাগের সুপারিশের প্রেক্ষিতে ওই এলাকাগুলোয় লকডাউনের সময়সীমা পরে দ্বিতীয় দফায় ২১ জুলাই পর্যন্ত বাড়ানো হয়।

ডা. মোস্তাফিজুর রহমান জানান, ৯টি রেডজোন এলাকার মধ্যে ঠনঠনিয়া ও কলোনী এলাকার করোনা সংক্রমণ বেড়েই চলেছে। বাকি ৭ এলাকায় রেডজোন ঘোষণার পর থেকে সংক্রমণ কমায় ওইসব এলাকায় রেডজোন প্রত্যাহার করা হয়েছে। তবে যদি আবার সংক্রমণ বাড়ে তাহলে বাকি ৭টি এলাকা আবার রেডজোনের আওতায় আনা হবে।

 

সুত্রঃ জাগো নিউজ