সদ্য প্রকাশিত
লন্ডনে নাহিদ ইসলামের অনুষ্ঠান শেষে সহিংসতা: ৬ জন গ্রেফতার, অভিযোগ গঠন হয়নি অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত তারেক রহমানের যোগ্য নেতৃত্বের কারণে আ.লীগের চেষ্টা সফল হচ্ছে না: রিজভী অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইজিপির রাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মাটিতে কোনো দিন পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
বগুড়া

বগুড়ায় ২৪ ঘণ্টায় আরো ১০৯ জনের করোনা শনাক্ত, মোট ২৫১৬

নিউজ ডেস্ক২৫ জুন ২০২০৩ মিনিট পড়া
বগুড়ায় ২৪ ঘণ্টায় আরো ১০৯ জনের করোনা শনাক্ত, মোট ২৫১৬

বগুড়ায় ২৪ ঘণ্টায় নতুন করে জেলার সরকারি-বেসরকারি দুটি মেডিকেল কলেজের আরটি–পিসিআর ল্যাবরেটরিতে চিকিৎসক, সাংবাদিক, পুলিশসহ আরও ১০৯ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে।

এ নিয়ে আজ বৃহস্পতিবার বেলা ১১টা পর্যন্ত এই জেলায় করোনা শনাক্ত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৫১৬। ২৪ ঘণ্টায় নতুন করে মৃত্যু হয়েছে একজনের। জেলায় সরকারি হিসাবে মৃত্যুর সংখ্যা ৪৩। বেসরকারি হিসাবে মৃত্যুর সংখ্যা ৬১।

২৪ ঘণ্টায় নতুন করে করোনামুক্ত হয়েছেন নয়জন। এ নিয়ে এখন পর্যন্ত জেলায় করোনার সংক্রমণ থেকে সুস্থ হলেন ২৮৩ জন। জেলায় ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৬৩৯ জনের। মোট নমুনা সংগ্রহ করা হয়েছে জেলায় এ পর্যন্ত ১৬ হাজার ১৬টি। পরীক্ষার প্রতিবেদন মিলেছে ১৩ হাজার ৯৮৪ জনের। সংগৃহীত নমুনা সংরক্ষিত রয়েছে আরও ২ হাজার ৩২টি।

রাজশাহীতে প্রতিরোধে নেই কোনো উদ্যোগ, এক মাসে আক্রান্ত ৩০০

সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবরেটরিতে নতুন করে ৩৭৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে বগুড়ার ৩৩৪টি নমুনা রয়েছে। বগুড়া জেলার করোনা ‘পজিটিভ’ শনাক্ত হয়েছেন ১০৯ জন।

আজ বেলা ১১টায় জেলা স্বাস্থ্য বিভাগের প্রতিদিনের অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন বগুড়ার সিভিল সার্জন কার্যালয়ের মুখপাত্র ও ডেপুটি সিভিল সার্জন মোস্তাফিজুর রহমান। ডেপুটি সিভিল সার্জন জানান, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ল্যাবরেটরিতে ২৪ ঘণ্টায় নতুন করে বগুড়ার ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। তাতে ৬৫ জনের নমুনা পজিটিভ শনাক্ত হয়।

এদিকে টিএমএসএস মেডিকেল কলেজ ল্যাবরেটরিতে ১৮৮টি নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে বগুড়ার ১৪৬টি নমুনার মধ্যে ৪৪ জনের পজিটিভ শনাক্ত হয়। সরকারি-বেসরকারি দুই মেডিকেল কলেজের ল্যাবরেটরি থেকে আসা প্রতিবেদনে ২৪ ঘণ্টায় নতুন করে ৩৩৪টি নমুনা পরীক্ষায় জেলায় নতুন কোভিড পজিটিভ শনাক্ত হয়েছেন ১০৯ জন। এর মধ্যে ২৯ জন নারী ও ৪ জন শিশু রয়েছে।

করোনা : রাজশাহী বিভাগে আরো ৫ জনের মৃত্যু, মোট শনাক্ত ৪৩২৭

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, জেলায় ২৪ ঘণ্টায় সংক্রমিত ব্যক্তিদের মধ্যে জেলা শহরের সর্বোচ্চ ৭৬ জন রয়েছেন। এ ছাড়া নতুন করে শাজাহানপুর উপজেলায় ১০ জন, শেরপুর উপজেলায় ৭, গাবতলী উপজেলায় ৬, কাহালু উপজেলায় ৩, ধুনট উপজেলায় ২, শিবগঞ্জ উপজেলায় ২ এবং সারিয়াকান্দি, আদমদীঘি ও নন্দীগ্রাম উপজেলায় ১ জন করে রয়েছেন।

ডেপুটি সিভিল সার্জন মোস্তাফিজুর রহমান আরও বলেন, গতকাল বুধবার পর্যন্ত জেলায় সংক্রমিত ছিলেন ২ হাজার ৪০৭ জন। নতুন করে ১০৯ জনের শনাক্ত হওয়ায় এ পর্যন্ত জেলায় মোট সংক্রমিত হলেন ২ হাজার ৫১৬ জন। এর মধ্যে ১ হাজার ৭৩১ জন পুরুষ, ৬৪৮ জন নারী এবং ১৩৭ জন শিশু রয়েছে।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত বগুড়া শহরে সর্বোচ্চ ১ হাজার ৭৫৩ জনের করোনা শনাক্ত হয়েছে। অন্য উপজেলার মধ্যে শাজাহানপুরে ১৩১ জন, গাবতলীতে ১৩৫ জন, কাহালুতে ৭১ জন, শেরপুরে ৮৯ জন, সারিয়াকান্দিতে ৬৭ জন, সোনাতলায় ৫৪ জন, শিবগঞ্জে ৬৩ জন, আদমদীঘিতে ২৬ জন, দুপচাঁচিয়ায় ৫২ জন, নন্দীগ্রাম উপজেলায় ২৮ জন ও ধুনটে ৪৭ জন রয়েছেন।

প্রথম আলো

আরো পড়ুন …

বগুড়ায় আরও ১৩৬ জনের করোনা শনাক্ত, মোট ২৪০৭