সদ্য প্রকাশিত
লন্ডনে নাহিদ ইসলামের অনুষ্ঠান শেষে সহিংসতা: ৬ জন গ্রেফতার, অভিযোগ গঠন হয়নি অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত তারেক রহমানের যোগ্য নেতৃত্বের কারণে আ.লীগের চেষ্টা সফল হচ্ছে না: রিজভী অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইজিপির রাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মাটিতে কোনো দিন পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
বগুড়া

বগুড়ায় হত্যা মামলায় তিনজনের ফাঁসি, প্রধান আসামি খালাস

নিউজ ডেস্ক১৭ নভেম্বর ২০২০২ মিনিট পড়া
বগুড়ায় হত্যা মামলায় তিনজনের ফাঁসি, প্রধান আসামি খালাস

বগুড়ায় ব্যবসায়ী হযরত আলী হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। মামলায় প্রধান আসামিসহ অপর পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেওয়া হয়। মঙ্গলবার দুপুরে বগুড়ার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নরেশ চন্দ্র সরকার এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন বগুড়া শহরের নিশিন্দারা উত্তরপাড়ার মৃত আব্দুল মজিদের ছেলে মিলন ওরফে মারুফ রায়হান (৩৫), নিশিন্দারা আকন্দপাড়ার মহিদুল ইসলামের ছেলে মানিক (২২) ও নিশিন্দারা মধ্যপাড়ার মাসুম মোল্লার ছেলে সাঈদী(২৫)। মামলায় খালাসপ্রাপ্তরা হলেন বগুড়া পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জহুরুল ইসলাম মন্ডল, সুজন, শাওন, শাহিনুর ও কাজিম। রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল মতিন এ তথ্য নিশ্চিত করেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ১৬ এপ্রিল দুপুর ১টার দিকে মামলায় খালাসপ্রাপ্ত আসামি সুজন কৌশলে হযরত আলীকে বাড়ি থেকে ডেকে মোটরসাইকেলযোগে নিয়ে যায়। হযরত আলীর বাড়ির অদূরে ১৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের অফিসের সামনে তাকে নেওয়ার পর অন্যান্য আসামিরা রামদা দিয়ে তাকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় ওই দিনই নিহতের মা মেরিনা বেগম বাদী হয়ে পৌর কাউন্সিলর জহুরুল ইসলামকে প্রধান আসামি করে আটজনের নামে বগুড়া সদর থানায় হত্যা মামলাটি দায়ের করেন।

দুজন তদন্ত কর্মকর্তা পরিবর্তনের পর মামলাটি সিআইডিতে পাঠানো হয়। সিআইডির পরিদর্শক ছকির উদ্দিন একই বছরের ২৯ নভেম্বর এজাহারে উল্লিখিত আটজনের নামে আদালতে চার্জশিট দাখিল করেন। এরপর বিচার কাজ চলাকালে সাক্ষীদের জবানবন্দী নেয়া শেষে মঙ্গলবার রায় ঘোষণা করা হয়।

 

সূত্রঃ কালের কণ্ঠ