সদ্য প্রকাশিত
লন্ডনে নাহিদ ইসলামের অনুষ্ঠান শেষে সহিংসতা: ৬ জন গ্রেফতার, অভিযোগ গঠন হয়নি অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত তারেক রহমানের যোগ্য নেতৃত্বের কারণে আ.লীগের চেষ্টা সফল হচ্ছে না: রিজভী অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইজিপির রাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মাটিতে কোনো দিন পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
বগুড়া

বগুড়ায় স্কুল ছাত্রীকে ইভটিজিং-মারপিট, ৮ বখাটের বিরুদ্ধে মামলা

নিউজ ডেস্ক৬ আগস্ট ২০২০১ মিনিট পড়া
বগুড়ায় স্কুল ছাত্রীকে ইভটিজিং-মারপিট, ৮ বখাটের বিরুদ্ধে মামলা
আদমদীঘি প্রতিনিধি :
বগুড়ার আদমদীঘিতে এক স্কুলছাত্রী স্বপরিবারে অটোরিকশা যোগে সান্তাহার যাওয়ার পথে ইভটিজিংয়ের শিকার হয়। এসময় অটোরিকশায় থাকা তার ভাইয়েরা প্রতিবাদ করলে ওই স্কুলছাত্রীসহ আটজনকে মারপিট করে আহত করেছে বখাটেরা।
এ নিয়ে বুধবার রাতে ওই ছাত্রীর মা লাইলী বেগম বাদী হয়ে ৮ জনকে আসামি করে আদমদীঘি থানায় একটি মামলা করেছেন।

মামলা সূত্রে জানা যায়, আদমদীঘি সদরের স্কুল ছাত্রী মহনী তার পরিবারের সাথে মঙ্গলবার বিকেলে সান্তাহার যাচ্ছিল। ছোট আখিড়া ঈদগাহের নিকট তাদের গাড়িটি পৌঁছালে একদল বখাটে ইভটিজিং করে। এসময় গাড়িতে থাকা ওই স্কুল ছাত্রীর ভাই রাসেল,হারুন ও রিংকু প্রতিবাদ করলে তাদের ছুরিকাঘাত ও লাটিপেটায় আহত করে। স্থানিয়রা আহত ৮জনকে উদ্ধার করে আদমদীঘি হাসপাতালে ভর্তি করান।

বুধবার রাতে স্কুল ছাত্রীর মা বাদি হয়ে উপজেলার ইন্দইলের মাসুদের ছেলে সিয়াম (২৮), মমতাজের ছেলে কামরুল (২৫), শাকিলের ছেলে শান্ত(২৪), মুকুলের ছেলে রহমান (২২), সালামের ছেলে রাকিব(২৩), রুবেলের ছেলে রাহিবুল (১৯), মজনুর ছেলে কবির(১৮) ও রিফাতকে (২০) আসামি করে মামলা দায়ের করেন।

আদমদীঘি থানার ওসি জালাল উদ্দীন মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

স/অ