সদ্য প্রকাশিত
বগুড়া

বগুড়ায় সিরাজুল হক তালুকদার মেমোরিয়াল ক্লাবের উদ্যোগে বিজয় উৎসব

নিউজ ডেস্ক১৮ ডিসেম্বর ২০১৭১ মিনিট পড়া
বগুড়ায় সিরাজুল হক তালুকদার মেমোরিয়াল ক্লাবের উদ্যোগে বিজয় উৎসব

গাবতলী প্রতিনিধিঃ

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বগুড়ার গাবতলী কলাকোপাস্থ সিরাজুল হক তালুকদার মেমোরিয়াল ক্লাবের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয় উৎসব পালন করা হয়েছে। গতরবিবার রাঁতে স্থানীয় হাইস্কুল মাঠে উৎসবটি অনুষ্ঠিত হয়।

বিজয় উৎসব উদ্বোধন করেন উদ্বোধক গ্রীণ কলাকোপা এষ্টেট (ভারপ্রাপ্ত) মহাপরিচালক ও দৈনিক উত্তর কোণ পত্রিকার এমডি মোছাঃ শামছুন নাহার তালুকদার।

স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট সমাজসেবক মোঃ সাজ্জাদুজামান সিরাজ জয়। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ক্লাবের সহ-সভাপতি মাহবুবুল হক টনি, সাধারন সম্পাদক আব্দুল আলিম, যুগ্ম সম্পাদক ইলিয়াছ মাহমুদ, সদস্য হেদাউজ্জামান রতন, তুরান, সেলিম, আপলু, টুটুল, জাহিদ’সহ ক্লাবের সদস্য,শুভাকাঙ্খিগন এবং জনসাধারণ।

শেষে ক্লাবের উদ্যোগে প্রীতিভোজের আয়োজন করা হয়।

স/অ