সদ্য প্রকাশিত
সরকারি নথিতে আফগান নারীদের নাম নিষিদ্ধ, পরিচয় ‘বিবি’ ‘দাদি’ সিলেটে এমপি আবদুল মালেকের বাসায় পেট্রলবোমা নিক্ষেপ ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে পেট্রোল বোমা নিক্ষেপ, ফাঁকা গুলিবর্ষণ লন্ডনে নাহিদ ইসলামের অনুষ্ঠান শেষে সহিংসতা: ৬ জন গ্রেফতার, অভিযোগ গঠন হয়নি অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত তারেক রহমানের যোগ্য নেতৃত্বের কারণে আ.লীগের চেষ্টা সফল হচ্ছে না: রিজভী অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইজিপির রাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মাটিতে কোনো দিন পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত
বগুড়া

বগুড়ায় বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩

নিউজ ডেস্ক৩১ জুলাই ২০১৭১ মিনিট পড়া
বগুড়ায় বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩

সিল্কসিটিনিউজ ডেস্ক: বগুড়ার শেরপুর উপজেলায় যাত্রীবাহী বাস ও ভুট্টাবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। আজ সোমবার সকাল ৬টার দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের ঘোগা বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুজনের নাম-পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, রংপুরের মিঠাপুকুর ময়েনপুর গ্রামের রফিকের ছেলে মোসলেম উদ্দিন (৩৫) ও কুমিল্লার মুরাদনগরের ইসলামপুর এলাকার হোসেন আলীর ছেলে মোহাম্মদ আলী (৫০)। আরেকজনকে শহীদ জিয়া মেডিক্যাল কলেজে (শজিমেক) নেওয়ার পথে মারা যান। তার নাম-পরিচয় জানা যায়নি।

এদিকে দুর্ঘটনায় আহতদের শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও শজিমেকে  ভর্তি করা হয়েছে। এর মধ্যে চার-পাঁচজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

এ ব্যাপারে শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. সোহেল রানা এবং শেরপুর থানার এসআই আতোয়ার রহমান জানান, ঢাকা থেকে রংপুরের উদ্দেশে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১৫-২৪৬৯) ওই স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ভুট্টাবোঝাই ট্রাকের (ঢাকা মেট্রো-ব-১১-৩১০১) মুখোমুখি ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন, আহত হন অন্তত ১৫ জন।