সদ্য প্রকাশিত
লন্ডনে নাহিদ ইসলামের অনুষ্ঠান শেষে সহিংসতা: ৬ জন গ্রেফতার, অভিযোগ গঠন হয়নি অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত তারেক রহমানের যোগ্য নেতৃত্বের কারণে আ.লীগের চেষ্টা সফল হচ্ছে না: রিজভী অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইজিপির রাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মাটিতে কোনো দিন পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
বগুড়া

বগুড়ায় বালুবোঝাই ট্রাকচাপায় মা-মেয়ে নিহত

নিউজ ডেস্ক৯ মে ২০২০১ মিনিট পড়া
বগুড়ায় বালুবোঝাই ট্রাকচাপায় মা-মেয়ে নিহত

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ওমরপুরের সড়কপাড়া এলাকায় বালুবোঝাই একটি ট্রাকচাপায় মা ও মেয়ে নিহত হয়েছেন। শুক্রবার (৮ মে) দিনগত রাত ৩টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার ওমরপুরের সড়কপাড়ার মৃত আলতাফ হোসেনের স্ত্রী অতেজান বিবি (৬৫) ও তার মেয়ে কাতলী খাতুন (৪০)।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে বালুবোঝাই একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি ওমরপুরের সড়কপাড়ার দিনমজুর হেলালের ঘরে ঢুকে পড়ে। এসময় ঘুমন্ত অবস্থায় ট্রাকচাপায় হেলালের নানী ও মা নিহত হন।

নন্দীগ্রাম কুন্দারহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইফুল ইসলাম জানান, বগুড়া থেকে বালুবোঝাই একটি ট্রাক নাটোরের দিকে যাচ্ছিল। রাতে ট্রাকটি নন্দীগ্রাম পৌর এলাকার ওমরপুরে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি ঘরে ঢুকে পড়ে। এতে ট্রাকচাপায় ওই ঘরে ঘুমিয়ে থাকা মা ও মেয়ে ঘটনাস্থলে নিহত হন।

তিনি বলেন, ট্রাকটি পুলিশ জব্দ করেছে। এ ঘটনায় চালক ও হেলপারের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলা নিউজ

আরো পড়ৃন …

বগুড়ায় বাস-ট্রাক সংঘর্ষে ২ ভাই নিহত