সদ্য প্রকাশিত
লন্ডনে নাহিদ ইসলামের অনুষ্ঠান শেষে সহিংসতা: ৬ জন গ্রেফতার, অভিযোগ গঠন হয়নি অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত তারেক রহমানের যোগ্য নেতৃত্বের কারণে আ.লীগের চেষ্টা সফল হচ্ছে না: রিজভী অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইজিপির রাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মাটিতে কোনো দিন পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
বগুড়া

বগুড়ায় পল্লী বিদ্যুতের ঠিকাদারকে কুপিয়ে হত্যা

নিউজ ডেস্ক২৬ আগস্ট ২০২০১ মিনিট পড়া
বগুড়ায় পল্লী বিদ্যুতের ঠিকাদারকে কুপিয়ে হত্যা

বগুড়া শহরের শাকপালা এলাকায় নাহিদ (৩০) নামে এক যুবকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটে।

নাহিদ ফুলতলা এলাকার জাহিদুল ইসলামের পুত্র। তিনি পেশায় বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতির উপ-ঠিকাদার ছিলেন।

জানা গেছে, ব্যবসায়িক কারণে টাকা লেনদেনের কথা বলে নাহিদকে রাতে ফুলতলা বাজার থেকে শাকপালা মোড়ে ডেকে নিয়ে যায়। এরপর সেখান থেকে শাকপালা পশ্চিমপাড়া গোরস্থানের পাশে তাকে কুপিয়ে ফেলে রেখে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যুু হয়। পরে স্থানীয়রা তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।

খবর পেয়ে রাত সাড়ে ১০টার দিকে পুলিশ নাহিদের লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাটিয়ে দেয়।

শাজাহানপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আম্বার হোসেন জানান, পাওনা টাকা দেয়ার নাম বলে ফোনে ডেকে নিয়ে গিয়ে হত্যা করা হয়। লাশ উদ্ধার করে মর্গে ময়নাতদন্তে জন্য পাঠানো হয়েছে।

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, এ ঘটনায  জড়িতদের গ্রেফতারে পুলিশ মাঠে নেমেছে।

 

সুত্রঃবাংলাদেশ প্রতিদিন