সদ্য প্রকাশিত
লন্ডনে নাহিদ ইসলামের অনুষ্ঠান শেষে সহিংসতা: ৬ জন গ্রেফতার, অভিযোগ গঠন হয়নি অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত তারেক রহমানের যোগ্য নেতৃত্বের কারণে আ.লীগের চেষ্টা সফল হচ্ছে না: রিজভী অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইজিপির রাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মাটিতে কোনো দিন পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
বগুড়া

বগুড়ায় নতুন করে ১২৮ জনের করোনা শনাক্ত

নিউজ ডেস্ক১৫ জুন ২০২০১ মিনিট পড়া
বগুড়ায় নতুন করে ১২৮ জনের করোনা শনাক্ত

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১২৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। রবিবার (১৩ জুন) রাতে বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

বগুড়ায় নতুন করে ১২৮ জন করোনায় শনাক্ত। এদের মধ্যে পুরুষ ৭৮ জন, নারী ৪০ জন ও শিশু ১০ জন। ফলাফলে আরো জানা যায়, গত ২৪ ঘণ্টায় বগুড়ায় শহিদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে মোট ১৮৮ জনের মধ্যে ফলাফলে বগুড়ার ৯৪ জন পজিটিভ।

অপরদিকে বেসরকারি টিএমএসএস হাসপাতালে ৬৮-এর মধ্যে ফলাফলে বগুড়ায় ৩৪ জন পজিটিভ। ফলে উভয় স্থানে মোট ২৫৬ পরীক্ষায় বগুড়া জেলায় নতুন ১২৮ জনের করোনা পজিটিভ বা নতুন শনাক্ত হয়েছে।

রবিবার (১৪ জুন) রাতে সর্বশেষ ফলাফল পাওয়া পর্যন্ত বগুড়ায় করোনাভাইরাসে মোট আক্রান্ত ১৪০২ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৬ জন। মৃত্যু ১৪ জন। এখন চিকিৎসাধীন রয়েছে ১৩০২ জন।  সূত্র: কালের কণ্ঠ