সদ্য প্রকাশিত
লন্ডনে নাহিদ ইসলামের অনুষ্ঠান শেষে সহিংসতা: ৬ জন গ্রেফতার, অভিযোগ গঠন হয়নি অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত তারেক রহমানের যোগ্য নেতৃত্বের কারণে আ.লীগের চেষ্টা সফল হচ্ছে না: রিজভী অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইজিপির রাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মাটিতে কোনো দিন পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
বগুড়া

বগুড়ায় নতুন করে চিকিৎসক-পুলিশসহ ৫ জন করোনায় আক্রান্ত

নিউজ ডেস্ক১৪ মে ২০২০২ মিনিট পড়া
বগুড়ায় নতুন করে চিকিৎসক-পুলিশসহ ৫ জন করোনায় আক্রান্ত

বগুড়ায় নতুন করে পাঁচ চিকিৎসক, পুলিশ ও ব্যাংকার করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় ৫৭ জন আক্রান্ত হলেন।

বুধবার রাতে ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এ তথ্য দিয়েছেন।

বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের সূত্র জানায়, বুধবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল পিসিআর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। বগুড়ার ৯৫ জনের মধ্যে পাঁচজনের পজিটিভ রিপোর্ট আসে।

আক্রান্তদের মধ্যে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের এক চিকিৎসক, বগুড়ায় কর্মরত পুলিশের দুই এসআই ও দুই ব্যাংকার। কাহালু ও সোনাতলার বাসিন্দা দুই ব্যাংকার ঢাকা ও নারায়ণগঞ্জফেরত। সবাই অন্যের সংস্পর্শে আক্রান্ত হয়েছেন।

দুই পুলিশের নমুনা গত ১২ মে সংগ্রহ ও দুই ব্যাংকার ১৩ মে সকালে বগুড়া ফিরেই নমুনা দেন। চিকিৎসক ১২ মে নমুনা দিয়েছেন।

ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানান, গত ২৯ এপ্রিল থেকে ১৩ মে পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে ৫৭ জন করোনাভাইরাস আক্রান্ত হলেন। আক্রান্তদের অধিকাংশই ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জফেরত। এদের মধ্যে ৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে যাওয়ায় বর্তমানে ৪৮ জন চিকিৎসাধীন।

আক্রান্তদের মধ্যে নারায়ণগঞ্জফেরত ব্যাংকারকে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি করা হবে। অন্যরা নিজ নিজ বাড়িতে কোয়ারেন্টিনে থেকে চিকিৎসা নেবেন।

বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. শফিক আমিন কাজল জানান, চিকিৎসক করোনায় আক্রান্ত হওয়ায় তার সংস্পর্শে আসা হাসপাতালের স্বাস্থ্য ও সাধারণ শাখার ১৭ জনকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

 

সুত্রঃ যুগান্তর