সদ্য প্রকাশিত
লন্ডনে নাহিদ ইসলামের অনুষ্ঠান শেষে সহিংসতা: ৬ জন গ্রেফতার, অভিযোগ গঠন হয়নি অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত তারেক রহমানের যোগ্য নেতৃত্বের কারণে আ.লীগের চেষ্টা সফল হচ্ছে না: রিজভী অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইজিপির রাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মাটিতে কোনো দিন পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
বগুড়া

বগুড়ায় নতুন করে আরও ৭ জন করোনায় আক্রান্ত

নিউজ ডেস্ক২০ মে ২০২০১ মিনিট পড়া
বগুড়ায় নতুন করে আরও ৭ জন করোনায় আক্রান্ত

বগুড়ায় নতুন করে আরও সাতজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় ৯৫ জন করোনা রোগী শনাক্ত হলো।

ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন মঙ্গলবার রাতে এ তথ্য দিয়েছেন।

বগুড়ার সিভিল সার্জন কার্যালয়ের সূত্র জানায়, মঙ্গলবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল পিসিআর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। রাতে দেয়া রিপোর্টে বগুড়ায় নতুন করে আরও সাতজন আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে শেরপুরের চারজন, সদরের দুজন ও শাজাহানপুরের একজন।

শেরপুরের চারজনের মধ্যে হাসপাতাল রোডের একজন কৃষক ও অন্যজন ফার্মেসির মালিক। চান্দাইকোনার বগুড়া বাজারে একজন এনজিওকর্মী এবং ঢাকাফেরত অপরজনের তথ্য পাওয়া যায়নি।

বগুড়া সদরের একজন রহমাননগরের ঢাকাফেরত শিক্ষার্থী ও অন্যজন গোকুল এলাকার চট্টগ্রামফেরত ফার্নিচার দোকানের কর্মচারী।

শাজাহানপুরের সাবরুল এলাকার ওই ব্যক্তি ঢাকার ধামরাইয়ে একটি ওষুধ কোম্পানিতে চাকরি করেন। বহিরাগতরা গত ১৪, ১৫ ও ১৭ মে বগুড়ায় ফেরার পর নমুনা দিয়েছেন।

ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানান, এ নিয়ে বগুড়ায় ৯৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হলেন।

মঙ্গলবার দুই নারীসহ তিনজন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরেছেন। এ নিয়ে মোট ১৪ জন সুস্থ হয়েছেন।

 

সুত্রঃ যুগান্তর