সদ্য প্রকাশিত
লন্ডনে নাহিদ ইসলামের অনুষ্ঠান শেষে সহিংসতা: ৬ জন গ্রেফতার, অভিযোগ গঠন হয়নি অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত তারেক রহমানের যোগ্য নেতৃত্বের কারণে আ.লীগের চেষ্টা সফল হচ্ছে না: রিজভী অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইজিপির রাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মাটিতে কোনো দিন পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
বগুড়া

বগুড়ায় নতুন করে আরও ৫০ জন করোনায় আক্রান্ত

নিউজ ডেস্ক২৮ মে ২০২০১ মিনিট পড়া
বগুড়ায় নতুন করে আরও ৫০ জন করোনায় আক্রান্ত

বগুড়ায় নতুন করে আরও ৫০ জনের দেহে করোনাভাইরাসে শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৪০ জন। বুধবার (২৭ মে) রাতে বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, নতুন আক্রান্তদের মধ্যে পুরুষ ৩৬ জন ও নারী ১৪ জন। সবার বয়স এক বছর থেকে সর্বোচ্চ ৭৩ বছরের মধ্যে। এদের মধ্যে বগুড়া সদরের ৩৩ জন, গাবতলীর আটজন, শাজাহানপুরের পাঁচজন, সোনাতলার দুইজন, কাহালু ও নন্দীগ্রামের একজন করে রয়েছেন।

বুধবার তিন শিফটে নমুনা পরীক্ষা হওয়ায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ থেকে ২৮২ জনের ফলাফল এসেছে। এর মধ্যে বগুড়ার ১৬৬ (৫০ পজিটিভ), জয়পুরহাটের ৪৮ (১ পজিটিভ), সিরাজগঞ্জের ৬৫ (১ পজিটিভ) এবং গাইবান্ধার ৩ (সব নেগেটিভ)।

বগুড়ায় এখন পর্যন্ত মোট ২৪০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৮ জন। মারা গেছেন একজন। চিকিৎসাধীন রয়েছেন ২২১ জন।

 

সুত্রঃ জাগো নিউজ