সদ্য প্রকাশিত
লন্ডনে নাহিদ ইসলামের অনুষ্ঠান শেষে সহিংসতা: ৬ জন গ্রেফতার, অভিযোগ গঠন হয়নি অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত তারেক রহমানের যোগ্য নেতৃত্বের কারণে আ.লীগের চেষ্টা সফল হচ্ছে না: রিজভী অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইজিপির রাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মাটিতে কোনো দিন পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
বগুড়া

বগুড়ায় নতুন করে আক্রান্ত ৩৫

নিউজ ডেস্ক৩১ মে ২০২০১ মিনিট পড়া
বগুড়ায় নতুন করে আক্রান্ত ৩৫

বগুড়ায় রবিবার নতুন করে ৩৫ জন করোনা রোগী শনাক্ত হয়ছে। বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এতথ্য নিশ্চিত করেছেন। বগুড়ায় মোট আক্রান্তের সংখ্যা ৩৫৭ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০ জন। মারা গেছেন একজন।

সূত্র জানায়, নতুন আক্রান্ত ৩৫ জনের মধ্যে পুরুষ ২৫জন, মহিলা নয়জন ও শিশু একজন। তাদের মধ্যে সদরের ১২জন, শেরপুরের সাতজন, গাবতলীর চারজন, ধুনটের তিনজন, সারিয়াকান্দির তিনজন, নন্দীগ্রামের তিনজন, দুপচাচিয়া, শাজাহানপুর ও শিবগঞ্জের একজন করে। সদরের মধ্যে চেলোপাড়ার পাঁচজন, মাটিডালীর দুজন, সেউজগাড়ী, জলেশ্বরীতলা ও রাজাবাজারে একজন করে আক্রান্ত রয়েছেন।

এদিন বগুড়ার শজিমেকের ল্যাবে ১৮৮ টি নমুনা পরীক্ষার ফলাফলে বগুড়ার ৩৫ জনের পাশাপাশি জয়পুরহাটের দুজন ও  সিরাজগঞ্জের সাতজনের করোনা শনাক্ত হয়েছে। সূত্র: কালের কণ্ঠ