সদ্য প্রকাশিত
লন্ডনে নাহিদ ইসলামের অনুষ্ঠান শেষে সহিংসতা: ৬ জন গ্রেফতার, অভিযোগ গঠন হয়নি অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত তারেক রহমানের যোগ্য নেতৃত্বের কারণে আ.লীগের চেষ্টা সফল হচ্ছে না: রিজভী অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইজিপির রাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মাটিতে কোনো দিন পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
বগুড়া

বগুড়ায় ট্রাকচাপায় পথচারী নিহত

নিউজ ডেস্ক১৬ সেপ্টেম্বর ২০২০১ মিনিট পড়া
বগুড়ায় ট্রাকচাপায় পথচারী নিহত

বগুড়ার সদর উপজেলায় ট্রাকচাপায় আব্দুল হালিম (৪৫) নামে এক পথচারী নিহত হয়েছেন।  মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দিনগত রাতে উপজেলার ফুলবাড়ী কলেজ কটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল একই উপজেলার ফুলবাড়ী গ্রামের মধ্যেপাড়ার বাসিন্দা। তিনি শহরের সাতমাথায় ফুটপাতে খাবার বিক্রি করতেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিনগত রাতে ফুলবাড়ী গ্রামে রাস্তা পার হচ্ছিলেন আব্দুল। এ সময় ঢাকার সাভার থেকে ছেড়ে আসা লালমনিরহাটমুখী সিমেন্ট বোঝাই একটি ট্রাক তাকে চাপা দিলে গুরুতর আহত হন তিনি। খবর পেয়ে ফুলবাড়ী ফাঁড়ির পুলিশ তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির পরিদর্শক শফিকুল ইসলাম  জানান, দুর্ঘটনার পর পরই স্থানীয়দের সহায়তায় ঘাতক ট্রাকচালক লিটন (২৪) ও তার সহযোগী (হেলপার) বিপ্লবকে (১৭) আটক করা হয়েছে।-বাংলানিউজ