সদ্য প্রকাশিত
লন্ডনে নাহিদ ইসলামের অনুষ্ঠান শেষে সহিংসতা: ৬ জন গ্রেফতার, অভিযোগ গঠন হয়নি অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত তারেক রহমানের যোগ্য নেতৃত্বের কারণে আ.লীগের চেষ্টা সফল হচ্ছে না: রিজভী অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইজিপির রাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মাটিতে কোনো দিন পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
বগুড়া

বগুড়ায় জেএমবির দক্ষিণ অঞ্চল প্রধান আটক

নিউজ ডেস্ক৩০ ডিসেম্বর ২০১৭১ মিনিট পড়া
বগুড়ায় জেএমবির দক্ষিণ অঞ্চল প্রধান আটক

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বগুড়ায় যৌথ অভিযান চালিয়ে জেএমবি’র শুরা সদস্য দক্ষিণ অঞ্চল প্রধান ও ভারতের মোস্ট ওয়ান্টেড আবু সাঈদ ওরফে কারিম ওরফে তালহা ওরফে শ্যামলকে আটক করেছে পুলিশ।

জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ও পুলিশ হেড কোয়ার্টারের গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার দিবাগত রাত ১টার দিকে জেলার নন্দীগ্রাম উপজেলার ওমর এলাকায় অভিযান চালিয়ে এই জেএমবি সদস্যকে আটক করা হয়।
এ সময় তার হেফাজতে থাকা একটি নাইনএমএম পিস্তল, ম্যাগাজিন, আটটি গুলি, একটি চাকু ও একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল জব্দ করা হয়।

আজ শনিবার সকাল সোয়া ৮টায় জেলার মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জেএমবির দক্ষিণ অঞ্চল প্রধান আটকের বিষয়টি নিশ্চিত করেন।