সদ্য প্রকাশিত
লন্ডনে নাহিদ ইসলামের অনুষ্ঠান শেষে সহিংসতা: ৬ জন গ্রেফতার, অভিযোগ গঠন হয়নি অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত তারেক রহমানের যোগ্য নেতৃত্বের কারণে আ.লীগের চেষ্টা সফল হচ্ছে না: রিজভী অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইজিপির রাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মাটিতে কোনো দিন পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
বগুড়া

বগুড়ায় ঘুমন্ত ইউপি সদস্যের শরীরে এসিড নিক্ষেপ

নিউজ ডেস্ক২২ অক্টোবর ২০২০১ মিনিট পড়া
বগুড়ায় ঘুমন্ত ইউপি সদস্যের শরীরে এসিড নিক্ষেপ

আদমদীঘি প্রতিনিধি :
বগুড়ার আদমদীঘিতে ঘুমন্ত ইউপি সদস্য হারুন-অর রশিদের ওপর এসিড নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে তার শরীরের বেশ কিছু অংশে পুড়ে যাওয়ার উপক্রম হয়েছে। আজ বৃহস্পতিবার ভোর ৪টার দিকে উপজেলার শিবপুর গ্রামে তার নিজ বাড়ীতে এ ঘটনা ঘটে।

হারুন-অর রশিদ আদমদীঘি সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।

পুলিশ ও স্থানিয় সূত্র জানায়, প্রতিদিনের মতো ইউপি সদস্য হারুন-অর রশিদ রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়েন। ঘুমন্ত অবস্থায় ভোরে তার শয়ন ঘরের জানালা দিয়ে অজ্ঞাত দুর্বৃত্তরা এসিড ছুড়ে পালিয়ে যায়। এসিডের যন্ত্রনায় তার ঘুম ভেঙ্গে যায় এবং চিৎকার শুরু করেন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। এরিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি।

আদমদীঘি থানার ওসি (তদন্ত) সানোয়ার হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এসিড নিক্ষেপের ঘটনায় ওই ঘরের কোনো কাপড়-চোপর পুড়ে যায়নি। শুধু ইউপি সদস্যের শরীরের পিছনের অংশে এক প্রকার জখমের মতো পোড়া দাগ হয়ে রয়েছে। তবে তদন্ত করে দোষীদের দ্রুত চিহ্নিত করতে চেষ্টা চালানো হচ্ছে।

স/অ