সদ্য প্রকাশিত
লন্ডনে নাহিদ ইসলামের অনুষ্ঠান শেষে সহিংসতা: ৬ জন গ্রেফতার, অভিযোগ গঠন হয়নি অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত তারেক রহমানের যোগ্য নেতৃত্বের কারণে আ.লীগের চেষ্টা সফল হচ্ছে না: রিজভী অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইজিপির রাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মাটিতে কোনো দিন পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
বগুড়া

বগুড়ায় খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক৩০ আগস্ট ২০২০১ মিনিট পড়া
বগুড়ায় খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে শিশুর মৃত্যু

বগুড়ার শেরপুরে গামছা দিয়ে খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে আঁখি আকতার (১০) নামে দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার রাতে উপজেলার খানপুর ইউনিয়নের কয়েরখালী মাজার এলাকার বাড়িতে এ ঘটনা ঘটে। স্বজনরা পুলিশকে না জানিয়ে রাতেই লাশ দাফন করেছেন।

রোববার সকালে শেরপুর থানার ওসি মিজানুর রহমান এর সত্যতা নিশ্চিত করে জানান, বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, নিহত শিশু আঁখি আকতার বগুড়ার শেরপুর উপজেলার কয়েরখালী মাজার এলাকার আবদুর রাজ্জাকের মেয়ে।

সে স্থানীয় চকখাগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণিতে পড়তো। শনিবার রাত সাড়ে ৮টার দিকে আঁখি বাড়ির অন্য শিশুদের সঙ্গে গামছা দিয়ে খেলা করছিল। এক পর্যায়ে গামছা দিয়ে তার গলায় ফাঁস লাগে। এতে শ্বাসরোধে আঁখি অচেতন হয়ে মেঝেতে পড়ে যায়।

অন্য শিশুদের চিৎকারে মা এসে তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক আঁখিকে মৃত ঘোষণা করেন।

শেরপুর থানার ওসি মিজানুর রহমান জানান, পুলিশকে অবহিত না করে রাতেই শিশুটির লাশ দাফন করা হয়েছে। বিষয়টি জানতে পেরে রোববার সকালে একজন অফিসারকে ওই বাড়িতে পাঠানো হয়েছে।

 

সূত্রঃ যুগান্তর