সদ্য প্রকাশিত
লন্ডনে নাহিদ ইসলামের অনুষ্ঠান শেষে সহিংসতা: ৬ জন গ্রেফতার, অভিযোগ গঠন হয়নি অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত তারেক রহমানের যোগ্য নেতৃত্বের কারণে আ.লীগের চেষ্টা সফল হচ্ছে না: রিজভী অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইজিপির রাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মাটিতে কোনো দিন পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
বগুড়া

বগুড়ায় করোনায় নওগাঁর শিল্পপতিসহ দুজনের মৃত্যু

নিউজ ডেস্ক১৬ আগস্ট ২০২০১ মিনিট পড়া
বগুড়ায় করোনায় নওগাঁর শিল্পপতিসহ দুজনের মৃত্যু
Corona virus disease COVID-19 medical web banner with SARS-CoV-2 virus molecule and text on a white background. Horizontal vector illustration

করোনাভাইরাস সংক্রমণে বগুড়ার দুই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজন মারা গেছেন। গতকাল শনিবার রাত সাড়ে ১০টা ও দিবাগত রাত ৩টায় দুজনের মৃত্যু হয়।

এর মধ্যে মোহাম্মদ আলী হাসপাতালে একজন এবং বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে একজন মারা যান।

টিএমএসএস মেডিকেল কলেজ প্রশাসন সূত্রে জানা গেছে, এই দুজনের একজন নওগাঁর এক শিল্পপতি।

টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের মুখপাত্র ও সহকারী উপনির্বাহী কর্মকর্তা আবদুর রহিম বলেন, করোনাভাইরাসের উপসর্গ নিয়ে গত বুধবার এখানে ভর্তি হন নওগাঁর শিল্পপতি। পরের দিন জানা যায় তিনি করোনা পজিটিভ। গতকাল রাত সাড়ে ১০টার দিকে তিনি মারা যান।

আর মোহাম্মদ আলী হাসপাতালে রাত তিনটার দিকে মারা যান এক নারী (৫৫)। তিনি বগুড়া শহরের কাটনারপাড়া এলাকার বাসিন্দা।

বগুড়ার সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, আজ রোববার পর্যন্ত জেলায় কোভিড–১৯ রোগীর সংখ্যা ৫ হাজার ৭৪২। এখন পর্যন্ত মারা গেছেন ১৩১ জন।

সূত্র: প্রথম আলো