সদ্য প্রকাশিত
লন্ডনে নাহিদ ইসলামের অনুষ্ঠান শেষে সহিংসতা: ৬ জন গ্রেফতার, অভিযোগ গঠন হয়নি অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত তারেক রহমানের যোগ্য নেতৃত্বের কারণে আ.লীগের চেষ্টা সফল হচ্ছে না: রিজভী অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইজিপির রাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মাটিতে কোনো দিন পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
বগুড়া

বগুড়ায় করোনায় দু’জনের মৃত্যু

নিউজ ডেস্ক১২ জুলাই ২০২০১ মিনিট পড়া
বগুড়ায় করোনায় দু’জনের মৃত্যু

বগুড়ায় করোনায় আক্রান্ত হয়ে অবসরপ্রাপ্ত এক আনসার কর্মকর্তা ও এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শনিবার রাতে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তাদের মৃত্যু হয়।

রাত সোয়া ১২টার দিকে মারা যান অবসরপ্রাপ্ত আনসার কমান্ডার আবুল কালাম আজাদ (৫৫)। তার বাড়ি বগুড়া সদরের শাখারিয়া বনমালী পাড়ায়।

হাসপাতাল সূত্র জানায়, বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজের আরটিপিসিআর ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষার প্রতিবেদনে শনিবার কোভিড-১৯ পজিটিভ হন আবুল কালাম আজাদ। তিনি শনিবারই হাসপাতালে ভর্তি হন। মধ্যরাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। কোয়ান্টাম ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীদের সহযোগিতায় তার লাশ পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।

এছাড়া শনিবার রাত সাড়ে সাতটার দিকে একই হাসপাতালে করোনায় সংক্রমিত হয়ে মারা যান মো. হানিফ (৭৭)। তিনি বগুড়া শহরের পশ্চিম ঠনঠনিয়া এলাকার বাসিন্দা। পেশায় মুদি দোকানি ছিলেন তিনি।

হাসপাতাল প্রশাসন সূত্র জানায়, বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে নমুনা দিয়ে ৮ জুলাই কোভিড-১৯ পজিটিভ হন বৃদ্ধ হানিফ। কোয়ান্টাম ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীদের সহযোগিতায় তার লাশ পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।

 

সুত্রঃ জাগো নিউজ