সদ্য প্রকাশিত
লন্ডনে নাহিদ ইসলামের অনুষ্ঠান শেষে সহিংসতা: ৬ জন গ্রেফতার, অভিযোগ গঠন হয়নি অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত তারেক রহমানের যোগ্য নেতৃত্বের কারণে আ.লীগের চেষ্টা সফল হচ্ছে না: রিজভী অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইজিপির রাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মাটিতে কোনো দিন পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
বগুড়া

বগুড়ায় করোনায় এক নারীর মৃত্যু, জেলায় মোট ১৬৯

নিউজ ডেস্ক১১ সেপ্টেম্বর ২০২০১ মিনিট পড়া
বগুড়ায় করোনায় এক নারীর মৃত্যু, জেলায় মোট ১৬৯
Corona virus disease COVID-19 medical web banner with SARS-CoV-2 virus molecule and text on a white background. Horizontal vector illustration

বগুড়ায় কোভিড–১৯ আক্রান্ত হয়ে আরও একজন নারী মারা গেছেন। তাঁর নাম নাজমা লায়লা হাসান (৬২)। আজ শুক্রবার সকাল আটটার দিকে বগুড়ার বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

করোনায় মারা যাওয়া লায়লা হাসান বগুড়া শহরের ফুলবাড়ী মধ্যপাড়ার এস এম আলী হাসানের স্ত্রী।

করোনাভাইরাস সংক্রমিত হয়ে এ নিয়ে জেলায় ১৬৯ জনের মৃত্যু হলো। এ পর্যন্ত কোভিড–১৯–এ আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৯৫ জন।

টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের মুখপাত্র ও সহকারী নির্বাহী কর্মকর্তা আবদুর রহিম (এইও) জানান, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে লায়লা হাসান ৩ সেপ্টেম্বর টিএমএসএস মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য নমুনা দেন। প্রতিবেদনে তিনি কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হন। ওই দিনই তাঁকে টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়।

আজ সকাল আটটার দিকে ওই হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

প্রথম আলো