সদ্য প্রকাশিত
লন্ডনে নাহিদ ইসলামের অনুষ্ঠান শেষে সহিংসতা: ৬ জন গ্রেফতার, অভিযোগ গঠন হয়নি অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত তারেক রহমানের যোগ্য নেতৃত্বের কারণে আ.লীগের চেষ্টা সফল হচ্ছে না: রিজভী অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইজিপির রাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মাটিতে কোনো দিন পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
বগুড়া

বগুড়ায় একদিনে সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত

নিউজ ডেস্ক২৮ মে ২০২০২ মিনিট পড়া
বগুড়ায় একদিনে সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত

বগুড়ায় ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় নতুন করে ৫০ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। যা এখন পর্যন্ত এ জেলায় একদিনে সর্বোচ্চ করোনা রোগী শনাক্তের সংখ্যা। এ নিয়ে বগুড়ায় মোট করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৪০ জনে। বুধবার (২৭ মে) রাত সাড়ে ৯টার দিকে  বিষয়টি নিশ্চিত করেন বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন।

তিনি জানান, বুধবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে ২৪ ঘণ্টায় জেলার মোট ১৬৬টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ৫০ জনের করোনা পজিটিভ আসে। আক্রান্তদের বয়স ১ থেকে ৭৩ বছর।

জানা গেছে, বগুড়ায় নতুন করে আক্রান্ত ৫০ জনের মধ্যে ৩৬ জন পুরুষ ও ১৪ জন নারী। আক্রান্তদের মধ্যে ৩৩ জনই বগুড়া সদরের বাসিন্দা। তাদের মধ্যে ১২ জন শহরের চেলোপাড়া এলাকার চাষি ও বাজারের শ্রমিক। এছাড়া গাবতলী উপজেলার ৮ জন, শাজাহানপুর উপজেলার ৫ জন, সোনাতলা উপজেলার ২ জন, কাহালু উপজেলার ১ জন এবং নন্দীগ্রাম উপজেলার ১ জন।

বগুড়া জেলা স্বাস্থ্য দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে বগুড়া জেলা ব্যতিত অন্যান্য জেলার ১১৬টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৬৫টি সিরাজগঞ্জ জেলার, ৪৮টি জয়পুরহাট জেলার এবং ৩টি গাইবান্ধা জেলার।

বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানান, বুধবার আক্রান্তদের মধ্যে অন্তত ১০ জনের উপসর্গগুলো বেশ জোড়ালো। তাই তাদের আইসোলেশন ইউনিট ও ২৫০ শয্যা বিশিষ্ট বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করা হতে পারে।