সদ্য প্রকাশিত
রাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মাটিতে কোনো দিন পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ
বগুড়া

বগুড়ায় আত্মগোপনকারী করোনা আক্রান্ত ব্যক্তির সন্ধান মিলেছে

নিউজ ডেস্ক৩০ এপ্রিল ২০২০২ মিনিট পড়া
বগুড়ায় আত্মগোপনকারী করোনা আক্রান্ত ব্যক্তির সন্ধান মিলেছে

বগুড়ায় আত্মগোপনকারী করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির বাড়ির সন্ধান মিলেছে। তিনি সেখানে না থাকলেও শাজাহানপুর উপজেলার ফুলতলার ভাড়া বাড়িসহ আশপাশের পাঁচটি বাড়ি লকডাউন করা হয়েছে।

বুধবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভীন বাড়িগুলোতে লাল পতাকা টানিয়ে দিয়েছেন। এছাড়া তাকে শেখেরকোলার বাড়ি থেকে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল আইসোলেশন ইউনিটে আনার প্রস্তুতি চলছে।

খোঁজ নিয়ে জানা গেছে, বগুড়া সদরের শেকেরকোলা গ্রামের ওই ব্যক্তি ঢাকায় একটি ওষুধ কোম্পানির রিপ্রেজেনটেটিভ। তার স্ত্রী বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের স্টাফ নার্স। ওই ব্যক্তি গত ১০ এপ্রিল ঢাকা থেকে ফুলতলার ভাড়া বাড়িতে আসেন।

ঢাকা থেকে আসার কারণে স্বাস্থ্য বিভাগের কর্মীরা গত ২৬ এপ্রিল তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে বগুড়া শজিমেক হাসপাতাল পিসিআর ল্যাবে পাঠান। সেখান থেকে মঙ্গলবার বিকালে তার পজিটিভ রিপোর্ট আসে। সন্ধ্যার দিকে স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মীরা ফুলতলা এলাকায় তার বাড়ি লকডাউন করতে গিয়ে তাকে খুঁজে পাননি।

বগুড়া পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর খোরশেদ আলম জানান, বুধবার সন্ধ্যার দিকে ফুলতলায় ওই ব্যক্তির বাড়ির সন্ধান পাওয়া যায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা পারভীন ওই বাড়িসহ পাঁচ বাড়ি লকডাউন ঘোষণা করেন। এরপর বাড়িগুলোতে লাল পতাকা টানিয়ে দেয়া হয়।

তার স্ত্রী জানান, তার স্বামী করোনাভাইরাস পজিটিভ রিপোর্ট শোনার পর ছোট ছেলেকে নিয়ে তার গ্রামের বাড়ি বগুড়া সদরের শেকেরকোলার বাড়িতে চলে যান।

বুধবার রাতে বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানান, শেকেরকোলার বাড়িতে আশ্রয় নেয়া করোনা পজিটিভ ব্যক্তিকে আইসোলেশন সেন্টারে আনা হবে। স্বজনদের নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানো হবে।