সদ্য প্রকাশিত
লন্ডনে নাহিদ ইসলামের অনুষ্ঠান শেষে সহিংসতা: ৬ জন গ্রেফতার, অভিযোগ গঠন হয়নি অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত তারেক রহমানের যোগ্য নেতৃত্বের কারণে আ.লীগের চেষ্টা সফল হচ্ছে না: রিজভী অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইজিপির রাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মাটিতে কোনো দিন পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
বগুড়া

বগুড়ায় আইসোলেশনে করোনাভাইরাস উপসর্গে কিশোরের মৃত্যু

নিউজ ডেস্ক১২ জুন ২০২০১ মিনিট পড়া
বগুড়ায় আইসোলেশনে করোনাভাইরাস উপসর্গে কিশোরের মৃত্যু

কোভিড-১৯–এর (করোনাভাইরাস) উপসর্গ নিয়ে বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় এক কিশোরের (১৪) মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার সকাল ১০টার দিকে শ্বাসকষ্টসহ কোভিডের উপসর্গ নিয়ে আইসোলেশনে তার মৃত্যু হয়। ওই কিশোরের বাড়ি কাহালু উপজেলায়।

মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শফিক আমিন এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, এ নিয়ে কোভিড পজিটিভ শনাক্ত সাতজনসহ আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় ২১ জনের মৃত্যু হলো।

মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা বলেন, গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টা ১০ মিনিটে শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে ওই কিশোরকে হাসপাতালের আইসোলেশনে ভর্তি করা হয়। তার নমুনা সংগ্রহ করে গতকালই পরীক্ষার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। আজ সকাল ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পরে কোয়ান্টাম ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় হাসপাতাল চত্বরে জানাজা শেষে তার লাশ দাফনের জন্য কাহালু উপজেলায় পাঠানো হয়েছে।

প্রথম আলো