সদ্য প্রকাশিত
লন্ডনে নাহিদ ইসলামের অনুষ্ঠান শেষে সহিংসতা: ৬ জন গ্রেফতার, অভিযোগ গঠন হয়নি অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত তারেক রহমানের যোগ্য নেতৃত্বের কারণে আ.লীগের চেষ্টা সফল হচ্ছে না: রিজভী অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইজিপির রাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মাটিতে কোনো দিন পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
বগুড়া

বগুড়ায় একই পরিবারের ৪জনসহ আরও সাতজনের করোনা শনাক্ত

নিউজ ডেস্ক২২ মে ২০২০১ মিনিট পড়া
বগুড়ায় একই পরিবারের ৪জনসহ আরও সাতজনের করোনা শনাক্ত

বগুড়ায় বৃহস্পতিবার আরও সাতজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে (কোভিড-১৯ এ) আক্রান্ত ব্যক্তির সংখ্যা দাঁড়াল ১১৯ জনে। তাঁদের মধ্যে ছয়জনই করোনা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এসেছেন। একজন সম্প্রতি ঢাকা থেকে বগুড়ায় ফিরেছেন। জেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য জানিয়েছে।

বৃহস্পতিবার রাতে বগুড়ার ডেপুটি সিভিল সার্জন মোস্তাফিজুর রহমান বলেন, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের ল্যাবে বগুড়া জেলা থেকে সংগ্রহ করা ১৮৭টি নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে সাতজন কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়েছেন।

নতুন করে করোনা শনাক্ত হওয়া চারজন বগুড়ার কাহালু উপজেলার একই পরিবারের সদস্য এবং তিনজন বগুড়া শহরের বাসিন্দা।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, বগুড়ার কাহালু উপজেলার নারহট্র গ্রামের এক ব্যক্তি কয়েক দিন আগে কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হন। তাঁর পরিবারের নমুনা সংগ্রহ করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে পাঠানো হয়। বৃহস্পতিবার নমুনা পরীক্ষায় ওই ব্যক্তির স্ত্রী (৩৬), ভাই (৫৮), ভাবি (৪৬) ও গৃহকর্মীর (৪০) শরীরে করোনা শনাক্ত হয়েছে।

প্রসঙ্গত, জেলায় ১১৯ জন করোনা আক্রান্তের মধ্যে ২৬ পুলিশ সদস্য, সাতজন কারারক্ষী, ১১ চিকিৎসক-স্বাস্থ্যকর্মী রয়েছেন।