সদ্য প্রকাশিত
সরকারি নথিতে আফগান নারীদের নাম নিষিদ্ধ, পরিচয় ‘বিবি’ ‘দাদি’ সিলেটে এমপি আবদুল মালেকের বাসায় পেট্রলবোমা নিক্ষেপ ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে পেট্রোল বোমা নিক্ষেপ, ফাঁকা গুলিবর্ষণ লন্ডনে নাহিদ ইসলামের অনুষ্ঠান শেষে সহিংসতা: ৬ জন গ্রেফতার, অভিযোগ গঠন হয়নি অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত তারেক রহমানের যোগ্য নেতৃত্বের কারণে আ.লীগের চেষ্টা সফল হচ্ছে না: রিজভী অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইজিপির রাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মাটিতে কোনো দিন পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত
বগুড়া

বগুড়ার শেরপুরে অনুমোদনবিহীন পাইপ ফ্যাক্টরীকে ৫০ হাজার টাকা জরিমানা

নিউজ ডেস্ক২৮ জুলাই ২০২২১ মিনিট পড়া
বগুড়ার শেরপুরে অনুমোদনবিহীন পাইপ ফ্যাক্টরীকে ৫০ হাজার টাকা জরিমানা

বগুড়া প্রতিনিধি:

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর উদ্যোগে বগুড়া জেলার শেরপুর উপজেলায় একটি অনুমোদনবিহীন পাইপ ফ্যাক্টরীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার ২৮ জুলাই বিএসটিআই’র গুণগত মানসনদ গ্রহণ না করে অবৈধভাবে ‘ইউ-পিভিসি পাইপ’ উৎপাদন ও বিক্রয়-বিতরণ করায় ধুনট মোড় মাজার গেট এলাকায় মেসার্স মুহিদ প্লাস্টিক কোম্পানীকে মিলকে বিএসটিআই আইন, ২০১৮’ মোতাবেক ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

বগুড়ার শেরপুর উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সাবরিনা শারমিন এর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই জেলা অফিস, বগুড়া এর ইন্সপেক্টিং অফিসার (সিএম উইং) প্রকৌশলী জুনায়েদ আহমেদ।

এসময় উপস্থিত ছিলেন বিএসটিআই জেলা অফিস, বগুড়া এর সহকারী পরিচালক (মেট্রোলজি উইং) মিজানুর রহমান ও পুলিশ সদস্যবৃন্দ। জনস্বার্থে বিএসটিআই’র এধরণের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

এস/আই