সদ্য প্রকাশিত
লন্ডনে নাহিদ ইসলামের অনুষ্ঠান শেষে সহিংসতা: ৬ জন গ্রেফতার, অভিযোগ গঠন হয়নি অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত তারেক রহমানের যোগ্য নেতৃত্বের কারণে আ.লীগের চেষ্টা সফল হচ্ছে না: রিজভী অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইজিপির রাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মাটিতে কোনো দিন পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
বগুড়া

বগুড়ার ভিজিডি’র ১১৭ বস্তা চাল কিনে কারাগারে ব্যবসায়ী

নিউজ ডেস্ক২৬ আগস্ট ২০২০১ মিনিট পড়া
বগুড়ার ভিজিডি’র ১১৭ বস্তা চাল কিনে কারাগারে ব্যবসায়ী

আদমদীঘি প্রতিনিধি :

বগুড়ার আদমদীঘির সান্তাহার চাল বাজারে শহিদুল ইসলাম (৩২) নামের এক ব্যবসায়ীর গুদাম থেকে ১১৭ বস্তা ভিজিডি’র চাল উদ্ধারসহ তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার রাতে উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা ফারুক আহমেদ বাদী হয়ে তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।

গ্রেপ্তার শহিদুল সান্তাহার নতুনবাজার এলাকার কামাল উদ্দিনের ছেলে।

জানাযায়, উপজেলার সান্তাহার ইউনিয়ন পরিষদের আওতায় তালিকাভুক্ত কার্ডধারীর মাঝে চলতি আগস্ট মাসে ভিজিডি’র চাল বিতরণ করা হয়। কার্ডধারীরা এসব চাল উত্তোলন করে পরিষদের আশপাশে অবস্থান করা চাল ব্যবসায়ীদের নিকট বিক্রি করে দেন। শহিদুল ইসলাম নামের এক চাল ব্যবসায়ী এসব কার্ডধারীদের নিকট থেকে প্রতিটি ৩০ কেজির ১১৭ বস্তা চাল ক্রয় করেন। পরে ভ্যান যোগে ১১৭ বস্তায় থাকা ৩হাজার ৫শ ১০কেজি চাল নিয়ে গিয়ে মজুদ করেন চাল বাজারের একটি গুদামে।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেল ৫টায় উপজেলা নির্বাহী অফিসার একেএম আব্দুল্লাহ বিন রশিদের নেতৃত্বে সহকারি কমিশনার (ভুমি) মাহবুবা হক অভিযান চালিয়ে উল্লেখিত পরিমান চাল জব্দ, গুদাম সিলগালা ও তাকে আটক করেন।

আদমদীঘি থানার ওসি জালাল উদ্দীন জানান, গ্রেপ্তারকৃত চাল ব্যবসায়ী শহিদুলের বিরুদ্ধে মঙ্গলবার রাতে মামলা দায়ের করে বুধবার সকালে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

স/অ