সদ্য প্রকাশিত
লন্ডনে নাহিদ ইসলামের অনুষ্ঠান শেষে সহিংসতা: ৬ জন গ্রেফতার, অভিযোগ গঠন হয়নি অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত তারেক রহমানের যোগ্য নেতৃত্বের কারণে আ.লীগের চেষ্টা সফল হচ্ছে না: রিজভী অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইজিপির রাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মাটিতে কোনো দিন পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
বগুড়া

বগুড়ার ধুনটে বজ্রপাতে দুই ব্যবসায়ীর মৃত্যু

নিউজ ডেস্ক২৭ মে ২০২০১ মিনিট পড়া
বগুড়ার ধুনটে বজ্রপাতে দুই ব্যবসায়ীর মৃত্যু

বগুড়ার ধুনটে বজ্রপাতে দুই ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলার মথুরাপুর ইউনিয়নের সাগাটিয়া বাজারে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিকালেও সাগাটিয়া বাজারে কেনাবেচা চলছিল। এ সময় ঝড় ও বজ্রসহ বৃষ্টিপাত হচ্ছিল। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ব্যবসায়ীরা তাদের দোকান বন্ধ করেন। ফজর আলী ও হাফিজুর রহমান তাদের দোকান বন্ধের প্রস্তুতি নিচ্ছিলেন। তখন বিকট শব্দে বজ্রাঘাতে দুজন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন।

মেডিকেল অফিসার ডা. গাজী সালাহ্ উদ্দিন জানান, বজ্রপাতে আহত দুই ব্যবসায়ীকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই মৃত্যু হয়।

ধুনট থানার ওসি জানান, মৃত ব্যবসায়ীদের দাফনের জন্য অনুমতি দেয়া হয়েছে।