বগুড়া

বগুড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

নিউজ ডেস্ক২৫ আগস্ট ২০২৬১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

বগুড়ার শাজাহানপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। সোমবার (২৪ আগস্ট) দিনগত রাত ৩টার দিকে উপজেলার নিশ্চিন্তপুর চারমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সোনাতলা উপজেলার জোরগাছা ইউনিয়নের হলিদাবগা গ্রামের শহিদুল ইসলামের ছেলে আশিকুর রহমান (২২) এবং গাবতলী উপজেলার স্বরধনকুটি এলাকার সিরাজুল ইসলামের ছেলে মুজাহিদুল ইসলাম সামিউল (৩০)।

 

পুলিশ ও স্থানীয়রা জানায়, লিচুতলা থেকে মাটিডালী দ্বিতীয় বাইপাস সড়কের নিশ্চিন্তপুর চারমাথা এলাকায় সড়কের ওপর দুজনের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে।

শাজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস সালাম বলেন, মরদেহ দুটি মহাসড়কের মাঝখানে পড়ে ছিল।

কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে বা কোনো যানবাহনের ধাক্কায় তারা নিহত হয়েছেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।