সদ্য প্রকাশিত
সরকারি নথিতে আফগান নারীদের নাম নিষিদ্ধ, পরিচয় ‘বিবি’ ‘দাদি’ সিলেটে এমপি আবদুল মালেকের বাসায় পেট্রলবোমা নিক্ষেপ ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে পেট্রোল বোমা নিক্ষেপ, ফাঁকা গুলিবর্ষণ লন্ডনে নাহিদ ইসলামের অনুষ্ঠান শেষে সহিংসতা: ৬ জন গ্রেফতার, অভিযোগ গঠন হয়নি অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত তারেক রহমানের যোগ্য নেতৃত্বের কারণে আ.লীগের চেষ্টা সফল হচ্ছে না: রিজভী অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইজিপির রাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মাটিতে কোনো দিন পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত
বগুড়া

বগুড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মালিকসহ ৬ মহিষের মৃত্যু

নিউজ ডেস্ক১৪ জুলাই ২০২৩১ মিনিট পড়া
বগুড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মালিকসহ ৬ মহিষের মৃত্যু

সিল্কসিটি নিউজ ডেস্ক :
শুক্রবার (১৪ জুলাই) দুপুরে উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের গরুমারা ব্রিজের উত্তর পাশে রামনগর পশ্চিমপাড়া কোলা পাথার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সবুজ বগুড়া সারিয়াকান্দি উপজেলার পৌর এলাকার উত্তর হিন্দুকান্দি গ্রামের মৃত ইফাজ উদ্দিন প্রাং এর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সবুজ তার দুই ভাই লুৎফর ও সুরুজের সঙ্গে যৌথভাবে মহিষ লালন পালন করে জীবিকা নির্বাহ করে। তিন ভাইয়ের ছোট বড় ৬৫টি মহিষ রয়েছে। তিন ভাই ও তাদের সন্তানেরা মহিষের খাবারের জন্য বিভিন্ন সময় খোলা মাঠে নিয়ে যায়। শুক্রবার সকালে রামনগর এলাকায় নিয়ে আসলে দুপুর ২টার দিকে রামনগর গ্রামে সেচ লাইনের বৈদ্যুতিক লাইনের তারের সঙ্গে জড়িয়ে ৬টি মহিষ বিদ্যুৎপৃষ্ট হয়। এ সময় মহিষ বাঁচাতে এগিয়ে গেলে মহিষের মালিক সবুজ ঘটনাস্থলেই মারা যায়।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ চক্রবর্তী জানান, সবুজের মরদেহ তার পরিবারের সদস্যরা বাড়িতে নিয়ে গেছেন। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।