সদ্য প্রকাশিত
পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি যুবলীগ নেত্রী পাপিয়া আটক রাজশাহীতে কারাতে প্রশিক্ষণ ক্যাম্প শেষ, অংশ নিলেন ১৩৫ জন নাটোর রাতের আঁধারে কৃষকের ৪৫০ কলাগাছ কেটে ফেলল দুর্বৃত্তরা ৫১ বস্তা নগদ অর্থের পাশাপাশি এক বস্তা চিঠি ও চিরকুটও উদ্ধার ফুলবাড়ীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল চালকের
বিচিত্র

ফেসবুকে লাইকের জন্য বাবা একি করলেন

নিউজ ডেস্ক৩০ ডিসেম্বর ২০১৭১ মিনিট পড়া
ফেসবুকে লাইকের জন্য বাবা একি করলেন

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বহুতল ভবনের জানালা দিয়ে বাইরে সন্তানকে ঝুলিয়ে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বেশি লাইক পাওয়ার আশা করেছিলেন আলজেরিয়ার এক ব্যাক্তি। সন্তানকে ঝুঁকিতে ফেলে লাইক পাওয়ার এ চেষ্টার অভিযোগে দেশটির একটি আদালত ওই বাবাকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন।

ওই ব্যক্তি বহুতল ভবনের জানালায় সন্তানকে ঝুলিয়ে ছবি তোলার পর ফেসবুকে পোস্ট করেন। ছবিতে ক্যাপশন জুড়ে দেন, ১ হাজার লাইক না হলে আমি তাকে ফেলে দিবো। ফেসবুক ব্যবহারকারীরা ওই ছবি দেখার পর সন্তানকে নিপীড়নের অভিযোগে তাকে গ্রেফতারের দাবি জানান।

সন্তানের সুরক্ষা বিপদের মুখে ফেলার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। পরে রবিবার তাকে গ্রেফতার করে দেশটির আইন-শৃঙ্খলাবাহিনীর সদস্যরা।

আল-আরাবিয়া এক প্রতিবেদনে বলছে, দেশটির রাজধানী অালজিয়ার্সের একটি ভবনের ১৫ তলার জানালা দিয়ে সন্তানকে বাইরে ঝুলিয়ে ধরেছিলেন অজ্ঞাত ওই ব্যক্তি।