সদ্য প্রকাশিত
পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি যুবলীগ নেত্রী পাপিয়া আটক রাজশাহীতে কারাতে প্রশিক্ষণ ক্যাম্প শেষ, অংশ নিলেন ১৩৫ জন নাটোর রাতের আঁধারে কৃষকের ৪৫০ কলাগাছ কেটে ফেলল দুর্বৃত্তরা ৫১ বস্তা নগদ অর্থের পাশাপাশি এক বস্তা চিঠি ও চিরকুটও উদ্ধার ফুলবাড়ীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল চালকের
আন্তর্জাতিক

ফিলিপাইনে সেনা শাসন জারির হুমকি প্রেসিডেন্টের

নিউজ ডেস্ক১৫ জানুয়ারি ২০১৭১ মিনিট পড়া
ফিলিপাইনে সেনা শাসন জারির হুমকি প্রেসিডেন্টের

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে তার দেশে সেনা শাসন জারির হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, দেশের মাদক পরিস্থিতি যদি খারাপের দিকে যায় তাহলে তিনি হয়তো সামরিক শাসন জারি করতে পারেন। শনিবার দাভাও শহরে ব্যবসায়ীদের একটি অনুষ্ঠানে তিনি এ কথা বলেছেন।

দুতের্তে জানিয়েছেন, তার এই পদক্ষেপের উদ্দেশ্য হবে কেবল ফিলিপাইনের জনগণ ও  দেশের তরুণদের হেফাজত করা।

গত বছর মে মাসে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন দুতের্তে। এরপর থেকে তার ঘোষিত মাদকবিরোধী অভিযানে নিহত হয়েছে ৬ হাজারের বেশি লোক। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর ব্যাপক সমালোচনার পরও নিজের অবস্থান থেকে নড়তে নারাজ দুতের্তে।

শনিবার  প্রেসিডেন্ট জানান, ফিলিপাইন যাতে একটি মাদকরাষ্ট্রে পরিণত না হয়, সেজন্য তিনি কাজ করছেন।

তিনি বলেন, ‘আমি যদি চাই এবং পরিস্থিতি যদি আরো খারাপের দিক যায়, তাহলে আমি সেনা শাসন ঘোষণা করতে পারি। কেউ আমাকে ঠেকাতে পারবে না। আমার দেশ সব কিছুকে ছাড়িয়ে গেছে, এমনকি সীমাবদ্ধতাকেও।’

দুতের্তে বলেন, ‘ আমি আপনাদেরকে বলছি, আমাকে যদি সেনা শাসন ঘোষণা করতে হয়, তাহলে আমি এটা করব। এটা আক্রমণ, বিপ্লব কিংবা বিপদের জন্য নয়। আমি এটা ঘোষণা করব আমার জাতিকে রক্ষা করার জন্য।

সূত্র: রাইজিংবিডি