রাজশাহী

ফাইনাল প্রফেশনাল পরীক্ষার ২০ দিনের মাথায় ৪৮তম স্পেশাল বিসিএসে সাফল্য, রামেক ছাত্রদল নেতার অর্জন

নিউজ ডেস্ক৯ মে ২০২৬১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

ফাইনাল প্রফেশনাল পরীক্ষা শেষ করার মাত্র ২০ দিনের মাথায় অনুষ্ঠিত ৪৮তম স্পেশাল বিসিএস পরীক্ষায় অংশ নিয়ে সাফল্য অর্জন করেছেন রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ডা. রিমন আলী।

প্রথমবারের চেষ্টায় তিনি এ সাফল্য অর্জন করেন। একই সঙ্গে মোষ্ট জুনিয়র সেশন থেকে উত্তীর্ণ হওয়া দেশের সৌভাগ্যবান মাত্র ৯ জন চিকিৎসকের মধ্যেও স্থান করে নিয়েছেন তিনি।

ফাইনাল প্রফেশনাল পরীক্ষার পর অল্প সময়ের প্রস্তুতি নিয়েই তিনি ৪৮তম স্পেশাল বিসিএসে অংশগ্রহণ করেন। সীমিত সময়ের মধ্যেও আত্মবিশ্বাস, পরিশ্রম ও একাগ্রতার মাধ্যমে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করেন তিনি।

ডা. রিমন আলীর এই অর্জনে রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষার্থী, সহপাঠী ও শুভানুধ্যায়ীদের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। অনেকেই এটিকে নতুন প্রজন্মের চিকিৎসক শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উদাহরণ হিসেবে দেখছেন।

সহপাঠীরা জানান, একাডেমিক পড়াশোনার পাশাপাশি নেতৃত্বের দায়িত্ব পালন করেও ডা. রিমন আলীর এই সাফল্য প্রমাণ করে যে লক্ষ্য নির্ধারণ, অধ্যবসায় ও সঠিক পরিকল্পনা থাকলে অল্প সময়েও বড় অর্জন সম্ভব।