সদ্য প্রকাশিত
৮৯ রানে অলআউট হয়ে রেকর্ড ব্যবধানে হারল ভারত বগুড়ায় স্মারক যুদ্ধবিমানের পেছনের অংশ চুরি দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন: রাষ্ট্রপতি এই মুহূর্তেই ইরানে ফের সামরিক অভিযান শুরু করতে পারি : ট্রাম্প ০ রানে ৩ উইকেট, ভারতের লজ্জার রেকর্ড জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে বদলে যাচ্ছে তুরস্কের কৃষিব্যবস্থা পাকিস্তানে ৪৮ ঘণ্টায় নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৭৪ মাইক্রোসফটের বিভিন্ন প্ল্যাটফর্মে বিভ্রাট, গ্রাহকদের ভোগান্তি তাইওয়ানকে চীনের সঙ্গে এক হতেই হবে: চীনের প্রেসিডেন্ট প্রত্যাবর্তন নয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে : রিজভী
আন্তর্জাতিক

ফাইনাল জিতলে এবার ট্রফি-মেডেলের পাশাপাশি মিলবে ‘চ্যাম্পিয়নস রিং’

নিউজ ডেস্ক১৭ জুলাই ২০২৬২ মিনিট পড়া
ফাইনাল জিতলে এবার ট্রফি-মেডেলের পাশাপাশি মিলবে ‘চ্যাম্পিয়নস রিং’

সিল্কসিটিনিউজ ডেস্ক:

এবারের বিশ্বকাপ থেকে ট্রফি ও মেডেলের পাশাপাশি চ্যাম্পিয়ন দল পাচ্ছে বিশেষ ‘চ্যাম্পিয়নশিপ রিং’। ফিফা প্রথমবারের মতো ফুটবল বিশ্বকাপের ইতিহাসে এই ঐতিহ্যবাহী আমেরিকান সংস্কৃতির প্রচলন করেছে।

ট্রফি আর স্বর্ণপদকের পাশাপাশি এবার থেকে বিশ্ব চ্যাম্পিয়ন দলের প্রত্যেক সদস্য পাবেন পারসোনালাইজড বিশেষ ‘চ্যাম্পিয়নস রিং’ বা আংটি।

আগামী রবিবার আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ফাইনালের বিজয়ীরাই প্রথম এ অনন্য উপহারের মালিক হবেন।

উত্তর আমেরিকার জনপ্রিয় খেলাধুলা। যেমন—এনবিএ, এনএফএল এবং এমএলবি চ্যাম্পিয়নদের আংটি দেওয়ার দীর্ঘ ঐতিহ্য রয়েছে।

সেই আমেরিকান সংস্কৃতির আদলে অনুপ্রাণিত হয়ে এবার ফুটবল বিশ্বেও এই আভিজাত্য যুক্ত করছে ফিফা।
জানা গেছে, ট্রফি এবং পদক দেওয়ার পর বিজয়ীদের আঙুলেই পরিয়ে দেওয়া হবে এই বিশেষ রিং।

 

ফিফা জানিয়েছে, এই রিংয়ের মোট ২,০২৬টি ইউনিট তৈরি করা হবে। এর মধ্যে মাত্র ৩০টি আংটি পাবেন চ্যাম্পিয়ন দলের সদস্যরা।

বাকি ১,৯৯৬টি আংটি অফিসিয়াল লাইসেন্সপ্রাপ্ত পণ্য হিসেবে সারা বিশ্বের ফুটবল ভক্তরা কিনতে পারবেন। আংটির একদিকে থাকবে ফিফা বিশ্বকাপের ট্রফির নকশা এবং অন্য পাশে থাকবে বিজয়ী দলের লোগো। প্রতিটি আংটির সঙ্গে একটি সত্যতা যাচাইয়ের সনদ বা ‘সার্টিফিকেট অব অথেন্টিসিটি’ দেওয়া হবে।

 

ফাইনাল ম্যাচের পর অধিনায়ক ও কোচের হাতে প্রতীকী আংটি তুলে দেওয়া হবে, পরে কাস্টমাইজ করা মূল ৩০টি আংটি খেলোয়াড়দের কাছে পৌঁছে দেওয়া হবে। আগামী রবিবার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনা বনাম স্পেনের এই ফাইনাল ম্যাচটি এমনিতেই বিশেষ গুরুত্ব বহন করছে।

কারণ, এই প্রথম দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়ন (কোপা আমেরিকা) এবং ইউরোপের চ্যাম্পিয়ন (ইউরো) কোনো বিশ্বকাপ ফাইনালে একে অপরের মুখোমুখি হচ্ছে।