সদ্য প্রকাশিত
৮৯ রানে অলআউট হয়ে রেকর্ড ব্যবধানে হারল ভারত বগুড়ায় স্মারক যুদ্ধবিমানের পেছনের অংশ চুরি দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন: রাষ্ট্রপতি এই মুহূর্তেই ইরানে ফের সামরিক অভিযান শুরু করতে পারি : ট্রাম্প ০ রানে ৩ উইকেট, ভারতের লজ্জার রেকর্ড জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে বদলে যাচ্ছে তুরস্কের কৃষিব্যবস্থা পাকিস্তানে ৪৮ ঘণ্টায় নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৭৪ মাইক্রোসফটের বিভিন্ন প্ল্যাটফর্মে বিভ্রাট, গ্রাহকদের ভোগান্তি তাইওয়ানকে চীনের সঙ্গে এক হতেই হবে: চীনের প্রেসিডেন্ট প্রত্যাবর্তন নয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে : রিজভী
আন্তর্জাতিক

প্রবল বর্ষণে দিল্লিতে ভবনধস, নিহত অন্তত ৪

নিউজ ডেস্ক৯ জুলাই ২০২৬১ মিনিট পড়া
প্রবল বর্ষণে দিল্লিতে ভবনধস, নিহত অন্তত ৪

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ভারতের রাজধানী নয়া দিল্লিতে একটি ভবন ধসে অন্তত চারজনের মৃত্যু হয়েছে। বর্ষার কারণে দেশের বিভিন্ন অংশে ভূমিধস ও যাতায়াত বিঘ্নিত হওয়ায় বৃষ্টি সম্পর্কিত ধারাবাহিক দুর্ঘটনার মধ্যে এটি সর্বশেষ ঘটনা।

ভবন ধসের পর ধ্বংসস্তূপ থেকে একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে। অঞ্চলের জন্য ‘রেড অ্যালার্ট’ জারি করেছে। সেখানে ভারি থেকে অতিভারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের অতিরিক্ত সময় হাতে নিয়ে যাত্রা করার পরামর্শ দিয়েছে।

কারণ, বিমানবন্দরের দিকে যাওয়া কয়েকটি সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। 

দক্ষিণাঞ্চলীয় কেরালা রাজ্যের ওয়েনাডে মঙ্গলবার একটি ভূমিধসে অন্তত চারজন নিহত হয়েছেন বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে। পশ্চিমাঞ্চলীয় মহারাষ্ট্র রাজ্যে বৃষ্টিজনিত বিভিন্ন ঘটনায় অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে বলে রাজ্য সরকারের এক মন্ত্রী জানিয়েছেন।

মুম্বাইয়ের কাছের পুনে শহরে একটি বর্জ্য শোধনাগারে বড় একটি আবর্জনার স্তূপ ধসে পড়ে।

এ ঘটনায় অন্তত সাতজনকে উদ্ধার করা হয়েছে, তবে আরো ৯ জন আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। দেশের অন্যান্য এলাকায়ও ভারি বৃষ্টির প্রভাব দেখা গেছে। আগ্রায় বিভিন্ন সড়ক পানিতে তলিয়ে গেছে এবং গুজরাটে মহাসড়কগুলো প্লাবিত হয়েছে। অনেক এলাকায় বাসিন্দাদের হাঁটু সমান পানির মধ্য দিয়ে চলাচল করতে দেখা গেছে।