সদ্য প্রকাশিত
নাটোর

প্রধানমন্ত্রী সুযোগ্য নেতৃত্বে নারীরা এগিয়ে যাচ্ছে : প্রতিমন্ত্রী পলক

নিউজ ডেস্ক১১ মে ২০২৪১ মিনিট পড়া
প্রধানমন্ত্রী সুযোগ্য নেতৃত্বে নারীরা এগিয়ে যাচ্ছে : প্রতিমন্ত্রী পলক

সিংড়া প্রতিনিধি :
ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে আমাদের বোনেরা, নারীরা ও কন্যা সন্তানেরা কোন পরিবারের বোঝা হিসেবে নয় সম্পদ হিসেবে পরিণত হচ্ছে।

শনিবার দুপুরে নাটোরের সিংড়া উপজেলা পরিষদ হলরুমে সুইসকন্টাক্ট-এর তত্ত্বাবধানে, ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড কর্তৃক পরিচালিত “বিল্ডিং ইয়ুথ এমপ্লয়াবিলিটি থ্রু স্কিলস” প্রকল্পের আওতায় ৩ মাস মেয়াদি ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্স এবং ডিজিটাল পল্লী এ স্মার্ট ভিলেজ এক্সপো ২০২৪ এর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পলক এ কথা বলেন। পরে সর্বজনীন পেনশন স্কিমে নিজের নাম অন্তর্র্ভূক্ত করেন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও ডিজিটাল পল্লী: এ স্মার্ট ভিলেজ ২০২৪ এর বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

অনুষ্ঠানে নাটোরের জেলা প্রশাসক আবু নাছের ভূঞাঁ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক সচিব ও ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড এর চেয়ারম্যান মেজবাহ উদ্দিন, উপদেষ্টা ড. তরুণ কান্তি শিকদার, নাটোরের পুলিশ সুপার তারিকুল ইসলাম, সিংড়া পৌরসভার মেয়র মো. জান্নাতুল ফেরদৌস, ইউএনও হা-মীম তাবাসসুম প্রভা, ই-ক্যাব এর পরিচালক আব্দুল ওয়াহেদ তমাল, সাধারণ সম্পাদক নাসিমা আক্তার নিশা প্রমূখ।