নিজস্ব প্রতিবেদক,চাঁপাইনবাবগঞ্জ:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী ইশতেহারে দেয়া প্রতিশ্রুত নিজস্ব আশ্রয় প্রকল্পের অধীনে ৩০৪টি ঘর নির্মাণ শুরু হচ্ছে চাঁপাইনবাবগঞ্জে। এরই মধ্যে সব প্রক্রিয়া সম্পন্ন করেছে জেলা ত্রাণ ও পুনর্বাবসন কার্যালয়। চলতি সপ্তাহের মধ্যে ঘরগুলোর নির্মাণ কাজ শুরু হবে। জেলা ত্রাণ ও পুনর্বাসন দফতর সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
তথ্যমতে, যাদের সর্বোচ্চ ১০ শতক জমি আছে অথচ ঘর নেই- এমন ৩০৪ পরিবারকে ঘর নির্মাণ করে দেয়া হবে। ঘরগুলো হবে টিনের ঘেরা ও উপরে টিনের ছাউনি ও ইট দিয়ে মেঝে পাকা করা।
প্রতিটি ঘর নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১ লাখ টাকা। ৩০৪টি ঘর নির্মাণ করতে সর্বমোট ব্যয় হবে ৩ কোটি ৪ লাখ টাকা। প্রকল্পটি বাস্তবায়ন করবে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমিটি। আর জেলা প্রশাসক মনিটরিং করবেন।
চাঁপাইনবাবগঞ্জ ত্রাণ ও পুনর্বাসন দফতর সূত্র জানায়, সবচেয়ে বেশি ঘর নির্মাণ হবে শিবগঞ্জ উপজেলায়। সেখানে ২ কোটি ২৪ লাখ টাকা ব্যয়ে ২২৪টি ঘর নির্মাণ করা হবে। এছাড়া সদর উপজেলায় ১৫টি ও গোমস্তাপুর উপজেলায় ৬৫টি।
শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মো.আরিফুল ইসলাম জানান, এখানে মোট ২২৪টি ঘর বরাদ্দ এসেছে। এর মধ্যে কাজ শুরু হয়ে গেছে। আগামী তিন মাসের মধ্যে ঘরগুলো প্রস্তুত করে দরিদ্রদের মাছে বুঝিয়ে দেয়া হবে বলে জানা গেছে।
স/শ









