নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমানে নাশকতার উদ্দেশ্যে নাট বল্টু খুলে রাখার প্রতিবাদে নওগাঁর আত্রাইয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুর ২টায় দিকে উপজেলার বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের সামনে এ মানববন্ধন পালিত হয়েছে।
সাপ্তাহিক প্রজম্মের আলোর পত্রিকার সম্পাদক এবং ওই কলেজের অধ্যক্ষ আব্দুর রহমান রিজভীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, প্রজম্মের আলো পত্রিকার নির্বাহী সম্পাদক তাহেরা এনায়েত করিম, প্রভাষক জাকিরুল ইসলাম, আবু রেজা, এস.এম মাসুদ পারভেজ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রিপন সরদার, সোহেল রানা, হাটকালুপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার সম্পাদক তপন কুমার সিংহীসহ প্রমূখ।
এ সময় কলেজের সকল শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন ।
স/শ










