নিজস্ব প্রতিবেদক:
প্রতিবন্ধি শিশু এ্যানি হত্যার বিচার দাবিতে নগরীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় নগরীর জিরোপয়েন্টে এ মানববন্ধন পালিত হয়।
কল্পনা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা (কেপিউএস) এর উদ্যোগে এবং পিএনএসপি এর সহযোগীতায় এ মানববন্ধনে অংশ নেয় কল্পনা প্রতিবন্ধি উন্নয়ন সংস্থা, প্রতিবন্ধি নাগরিক সংগঠন পরিষদ, সুজন, প্রতিবন্ধি স্ব-নির্ভর সংস্থা,রোটারী ক্লাব অব রাজশাহী, জাতীয় কন্যা শিশু এডভোকেসি ফোরামের সদস্যবৃন্দ।

এ সময় নিহত এ্যানির পরিবারের সদস্য এবং এলাকাবাসি উপস্থিত ছিলেন।
বক্তব্য দেন কল্পনা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি, সোহেল রানা ও সাধারন সম্পাদক,এস.এম.পারভেজ,পিএনএসপির সভাপতি, এম.ওসমান খালেদ,এসডিএসএল নিবার্হী পরিচালক,রফিক জামান, FWCA পরিচালক,ওহেদা খানম, বিজয় সংস্থার সভাপতি,মুকুল,রজনীগন্ধা সংস্থার নিবার্হী পরিচালক, রাসেল,মুক্তি প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি,জাহিদ হাসান বিদ্যুৎ, রোটারিয়ান ক্লাব, এবং আরো সকল সংস্থার প্রতিনিধিবৃন্দ।

বক্তারা বলেন, মানসিক প্রতিবন্ধি শিশু এ্যানিকে রাতের কোন এক সময় নিয়ে গিয়ে ধর্ষণ করে নির্মম ভাবে হত্যা করা হয়েছে। একটি প্রতিবন্ধি শিশুর উপর কাপুরুষিত আচরণ করা হয়েছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে তার হত্যাকারীদের শাস্তির দাবি জানাই।

এ সময় নিহত এ্যানির চাচা স্বপন বলেন, শিশু এ্যানিকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে। আমরা চাই প্রকৃত হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হোক।
উল্লেখ্য, ৮ ডিসেম্বর বৃহস্পতিবার নগরীর চন্ডিপুর এলাকা ওই মানসিক প্রতিবন্ধি কিশোরী এ্যানি খাতুন (১১) খুন হয়। তিনি একই এলাকার রতন আলীর মেয়ে। তিনি নিখোঁজের দুই দিন পরে ওই কিশোরীর লাশ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে চন্ডিপুরের একটি পরিত্যক্ত জমির জঙ্গলের মধ্যে থেকে উদ্ধার করা হয়।
স/শ










