নওগাঁ

পোরশায় আদিবাসী যুবকের আত্মহত্যা 

Silk City১১ জুলাই ২০২৪১ মিনিট পড়া
পোরশা প্রতিনিধি:
নওগাঁর পোরশায় রুপেন (২৫) নামে এক আদিবাসী যুবক গলায় দড়ির ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সে উপজেলার মনোহরপুর গ্রামের কবিরাজের ছেলে।
আজ বৃহস্পতিবার সকলের অজান্তে নিজ শয়ন কক্ষে গলায় দড়ির ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে। তার আত্মহত্যার কারণ জানা যায়নি। পোরশা থানা অফিসার ইনচার্জ (তদন্ত) শাহ আলম ঘটনার সত্যতা স্বীকার করেন। এই সংবাদ পাঠানো পর্যন্ত লাশ ঘটনা স্থলে ছিল।