সদ্য প্রকাশিত
টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে বড় পরিবর্তন, বাংলাদেশ কোথায়? আইনশৃঙ্খলা তদারকিতে ঢাকা রেঞ্জে সংযুক্ত ১২ পুলিশ কর্মকর্তা ওভারটেক করতে গিয়ে ট্রাকের পেছনে কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ১ ইটনায় অবৈধভাবে মজুত করা ১৫৮ বস্তা সার জব্দ, মামলার নির্দেশ গাইবান্ধায় মরিচ খেতে অচেনা রোগের থাবা, ক্ষতির আশঙ্কা কৃষকদের আশুলিয়ায় শ্রমিকদের বিক্ষোভ, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী অন্তঃসত্ত্বা, ধর্ষণের অভিযোগে যুবক আটক কাজে যোগ না দেওয়ায় ১০ কারখানায় ছুটি গাজীপুরে শ্রমিকরা সড়কে অবস্থান করায় পুলিশের ধাওয়া টিকার আগে যে ৭ ধরনের স্বাস্থ্য পরীক্ষা করতে হবে হজযাত্রীদের যুক্তরাষ্ট্রে আবারও প্রযুক্তি বিভ্রাট, ডেল্টা এয়ারের ফ্লাইটসূচিতে বিপর্যয়
রাজনীতি

পোপ ফ্রান্সিসের মৃত্যুতে তারেক রহমানের শোক

নিউজ ডেস্ক২১ এপ্রিল ২০২৫১ মিনিট পড়া
পোপ ফ্রান্সিসের মৃত্যুতে তারেক রহমানের শোক

সিল্কসিটিনিউজ ডেস্ক :

রোমান ক্যাথলিকদের শীর্ষ ধর্মগুরু পোপ ফ্রান্সিসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে তিনি শোক ও সমবেদনা জানান।

তারেক রহমান বলেন, ‘গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি, পোপ ফ্রান্সিসের প্রয়াণে আমরা একজন শ্রদ্ধেয় আধ্যাত্মিক নেতাকে হারালাম—যার জীবন ছিল সহমর্মিতা, বিনয় এবং শান্তি ও আন্তঃধর্মীয় সংলাপ প্রতিষ্ঠার নিরলস প্রচেষ্টার প্রতিচ্ছবি।’

তিনি বলেন, ‘সব মানুষের মর্যাদার প্রতি তার নৈতিক স্পষ্টতা ও অটল প্রতিশ্রুতি তাকে সব ধর্ম ও জাতির মানুষের শ্রদ্ধা ও ভালোবাসা অর্জনে সক্ষম করে তুলেছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশের জনগণের পক্ষ থেকে তারেক রহমান বিশ্বব্যাপী ক্যাথলিক সম্প্রদায় এবং শোকসন্তপ্ত সব মানুষের প্রতি গভীর সমবেদনা জানান।

পোপ ফ্রান্সিসের রেখে যাওয়া আদর্শ ও উত্তরাধিকার ভবিষ্যৎ প্রজন্মকে যুগে যুগে অনুপ্রাণিত করবে বলেও জানান তিনি।

 

সূত্র: কালের কণ্ঠ